27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

নাজিরাবাদে রাজ্যপাল, “মধুখোরদের জেলে পুরতে হবে” মিছিল থেকে দাবী শুভেন্দুর!

কলকাতা: জোড়া কারখানা অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে নাজিরাবাদে (Najirabad Fire) গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে, গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে মিছিল শুরু করেছে বিজেপি। মিছিল থেকে বিরোধী দলনেতার দাবী, “মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে তাঁর টিমে ছিলেন মোমোর মালিক”।

তিনি আরও বলেন, “গঙ্গাধর দাস থেকে শুরু করে সবাই এই ঘটনার সঙ্গে যুক্ত। কেউ এর দায় এড়াতে পারবে না। মধুখোরদের জেলে পুরতে হবে”। পাশাপাশি, “আনন্দপুর অগ্নিকান্ডে মৃতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, স্থায়ী চাকরি দিতে” হবে বলেও জানান তিনি।

“মুখ্যমন্ত্রী আসেননি কারণ তিনি ঘটনার সঙ্গে জড়িত”

অন্যদিকে, এদিন নাজিরাবাদের অগ্নিকান্ডের (NajirabadFire) ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। তিনি বলেন, “বারংবার রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরণের ঘটনা ঘটছে। আমি কাউকে দোষ দিতে চাই না। তবে এই ধরণের ঘটনা ঘটা উচিৎ না”। রাজ্যপালের ঘটনাস্থল পরিদর্শন নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “রাজ্যপাল সব জায়গায় ছুটে যান। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত আসেননি কেননা, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত”।

ডেপুটেশন জমা দেবে ৫ প্রতিনিধি

প্রসঙ্গত, আনন্দপুরের নাজিরাবাদে জোড়া কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের (Najirabad Fire) ৫ দিন পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট নয় মোট মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৫ জনের দেহাংশ মিলেছে বলে জানা গিয়েছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বাধার পর শুক্রে নতুন উদ্যমে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টে পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। নরেন্দ্রপুর থানার ২০০ মিটার আগে মিছিল শেষ করতে হবে। এদিন বিজেপির ৫ প্রতিনিধি ডেপুটেশন জমা দেবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন