24.8 C
Kolkata
Sunday, March 15, 2026
spot_img

ব্রিগেডের আগে রণক্ষেত্র গিরীশ পার্ক! তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষে ধুন্ধুমার! আক্রান্ত শশী পাঁজা

কলকাতা: ব্রিগেডে (Brigade) নরেন্দ্র মোদীর সভা শুরুর আগে রণক্ষেত্র গিরীশ পার্ক। পুলসিহের সামনেই তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের ধুন্ধুমার সংঘর্ষ। পাথরবৃষ্টি, পোশাক ছেঁড়া, মারধোরের নজিরবিহীন ঘটনা! তৃণমূল সমর্থকদের অভিযোগ, শাসকদলের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল ব্রিগেডে যোগ দিতে আসা বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা বিজেপির সমর্থকদের উপর আক্রমণ করে তৃণমূল, বলে অভিযোগ। ঘটনায় মাথা ফেটে গিয়েছে অনেকের। আহত বৌবাজার থানার ইন্সপেক্টর বাপ্পাদিত্য নস্কর। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।

আক্রান্ত শশী পাঁজা!

তৃণমূল মন্ত্রী শশী পাঁজা জানান, তার বাড়ির দরজায় ইট ছুঁড়ে হামলা করা হয়েছে। ভেঙে গিয়েছে জানলার কাঁচ। কোনোক্রমে পুলিশ দরজা বন্ধ করে মন্ত্রীর বাড়ি রক্ষার চেষ্টা করছে। আহত হয়েছেন শশী পাঁজা (Shashi Panja)। শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজা বলেন, “সংবাদমাধ্যমের সামনে পুলিশ, মন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে। এরা গুন্ডা। বিজেপি পোষিত খুনি। বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসা হয়েছে”।

বাস থেকে নেমে হামলার অভিযোগ

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে গিরীশ পার্কে দীর্ঘক্ষণ বিজেপি (BJP) সমর্থকদের বাস আটকে ছিল বলে জানা যায়। তৃণমূলের অভিযোগ, সেই বাস থেকে বিজেপি কর্মীরা নেমে আক্রমণ করে। তৃণমূলের (TMC) সমর্থকরা জানাচ্ছেন, তাঁদের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত বলে জানা যাচ্ছে।

বিজেপি সমর্থকদের বাসে ভাঙচুর

অন্যদিকে, ব্রিগেডগামী (Brigade) কর্মী সমর্থকদের বাসে ভাঙচুর করা হয়েছে। ভেঙে গিয়েছে বাসের সামনের কাঁচ! বিজেপির কর্মীরা ব্রিগেডে যাচ্ছেন বলে, হামলা চালিয়েছে তৃণমূলের কর্মীরা, অভিযোগ বিজেপির। পরিস্থিতি ধুন্ধুমার হলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ, বলে অভিযোগ বিজেপির কর্মী সমরথকদের। একজন বিজেপি কর্মী জানান, তাঁদের ব্রিগেডগামী বাস লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পুলিশ শুধুমাত্র দাঁড়িয়ে দেখছিলেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন