25.2 C
Kolkata
Tuesday, March 10, 2026
spot_img

ভোটের প্রস্তুতি পর্যালোচনায় কলকাতায় ইসি ফুল বেঞ্চ, কালীঘাটে যেতে পারেন জ্ঞানেশ কুমার ?

Aaj India Desk, কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বে এই প্রতিনিধিদল রাজ্যে একাধিক বৈঠক করবে।

কাদের সাথে বৈঠক ?

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই সফরে ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত কমিশনের শীর্ষ আধিকারিকরা রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। জেলা শাসক, পুলিশ সুপার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। কমিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন কমিশনের সদস্যরা। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের কাছ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত রিপোর্ট নেওয়া হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সাথে ১০ মার্চ রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের কার্যনির্বাহী ডিজিপি পীযূষ পান্ডে সহ শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা গেছে।

কালীঘাট যেতে পারেন CEC?

সূত্রের খবর, আনুষ্ঠানিক বৈঠকের আগে সিইসি জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ব্যক্তিগতভাবে কালীঘাট কালী মন্দির দর্শনে যেতে পারেন। পাশাপাশি বেলুড় মঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই ধরনের কোনও সরকারি সূচির তথ্য তাঁর কাছে নেই।

এখনও চলছে বিশেষ সংশোধন

রাজ্যে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়া চলছে। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ অক্টোবর রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম অনুপস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৪৫ লক্ষ। ফর্ম ৭ জমা পড়ার ভিত্তিতে প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার নাম মুছে ফেলা হয়েছে। এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে কমিশন।

ভোটার তালিকা ইস্যুতে রাজনৈতিক চাপ

উল্লেখ্য, ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে রাজ্য জুড়েই চলছে বিক্ষোভ। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ধর্ণা মঞ্চে উপস্থিত, তেমনই অন্যদিকে বামফ্রন্টও নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্ণায়। ফলে এই জটিল সময়ে কমিশনের এই সফর কি বার্তা দেবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন