Aaj India Desk, কলকাতা: দৃশ্যদূষণের নতুন আলো কলকাতায়, সম্প্রতি পার্ক স্ট্রিট, কাম্যাক স্ট্রিট , শেক্সপিয়ার সারানি অঞ্চলে হোর্ডিং (Hoarding) বিজ্ঞাপনের অধিকার ই-নিলামে দিয়েছে । ই-নিলামের মাধ্যমে প্রথমবার কোনও নির্দিষ্ট শহরাঞ্চলের বিজ্ঞাপন ব্যবস্থাপনার অধিকার দেওয়া হল। পুরনো, জীর্ণ ও অগোছালো হোর্ডিং (Hoarding) সরিয়ে নতুন নকশার কাঠামো বসানো হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফ থেকে। পাশাপাশি এও জানা যায়, নতুন হোর্ডিং কাঠামো হবে সিঙ্গল পোল ভিত্তিক।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের (KMC) সাম্প্রতিক ১৬.৩৮ কোটি টাকার হোর্ডিং চুক্তি করেন , যেখানে শুধু রাজস্ব তিনগুণ বাড়াবে না পাশাপাশি পার্ক স্ট্রিট জোনকে দৃশ্যদূষণমুক্ত করে তুলবে বলে মনে করছেন কলকাতা পুরসভা (KMC) ।
পুরসভার এক কর্তা জানান, এই তিনটি রাস্তার মোট হোর্ডিংয়ের (Hoarding) পরিমাণ বর্তমানে প্রায় ৩৩,০০০ বর্গফুট। সেটি কমিয়ে ১৮,০০০ বর্গফুটে নামানো হবে। উদ্দেশ্য, রাস্তাগুলিকে ‘ ডিক্লাটার ’ বা অগোছালো চেহারা থেকে মুক্ত করা।
আগের অগোছালো ৩৩,০০০ বর্গফুট জীর্ণ হোর্ডিং (Hoarding) এলাকার সৌন্দর্য নষ্ট করছিল, তবে এখন ১৮,০০০ বর্গফুট মডার্ন সিঙ্গেল পোল স্ট্রাকচার প্রতিস্থাপনের পর শহরের সৌন্দর্য বাড়বে বলেই আশাবাদী কলকাতা পুরসভা (KMC) ।
সূত্র তরফে এও জানা গিয়েছে, এতদিন এই তিনটি রাস্তা থেকে বছরে প্রায় ৫ কোটি টাকা আয় হত। নতুন চুক্তির ফলে সেই আয় বেড়ে ১৬ কোটিরও বেশি হবে। LED প্যানেল বা স্থির (static) হোর্ডিং বসাতে পারবে বলেও মনে করছে পুরসভা । তবে LED প্যানেল বেশি ব্যবহার করলে অতিরিক্ত ফি দিতে হবে।
তবে প্রশ্ন উঠছে— সংখ্যা কমলেও কি সত্যিই কমবে দৃশ্যদূষণ?
বিশেষজ্ঞদের একাংশের মতে, বড় মাপের LED প্যানেল বা উজ্জ্বল বিজ্ঞাপন শহরের ঐতিহ্যবাহী স্থাপত্য ও রাস্তার নান্দনিকতাকে আড়াল করতে পারে। রাতের অতিরিক্ত আলো গাড়িচালক ও পথচারীদের মনোযোগেও প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে পুরসভার বক্তব্য, পুরনো ও ঝুঁকিপূর্ণ লোহার কাঠামো সরিয়ে , আধুনিক ডিজাইনের হোর্ডিং বসানো হবে। ডুয়াল পোল কাঠামো বন্ধ করে সিঙ্গল পোল ব্যবস্থায় আনা হচ্ছে , যাতে রাস্তার দৃশ্য আরও পরিপাটি হয়।
পার্ক স্ট্রিট অঞ্চলে দৃশ্যদূষণ কমানোর প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে, আর কতটা থাকবে কাগজে-কলমে— নজর এখন সেদিকেই।


