27 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

অ্যাকোয়াটিকায় মাইক বাজানো নিয়ে বিতর্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

কলকাতা: রমজান মাসে কেন অ্যাকোয়াটিকা (Aquatica) ওয়াটার পার্কে গান বাজানো হবে? অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও পোস্ট করে তোপ দেগেছে বিজেপি (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি)। বিরোধী দলের অভিযোগ, অ্যাকোয়াটিকা (Aquatica) ওয়াটার পার্কে গান বাজানো নিয়ে আপত্তি জানান কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু ব্যক্তি।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ এগিয়ে গেলে পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন কয়েকজন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির (BJP) বক্তব্য, আইনশৃঙ্খলার রক্ষক, এমনকি একজন উর্দি পরা পুলিশ অফিসারের গায়ে হাত দিতে যাচ্ছেন কয়েকজন। রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমানে এই দশা! পোস্টটিতে আরও লেখে হয়, প্রত্যেকের ধর্মীয় আবেগকে সম্মান জানানো উচিৎ।

X Link: https://x.com/BJP4Bengal/status/2026600579368370435

তবে “জনপরিসর বা বেসরকারি প্রতিষ্ঠানকে ভয় দেখিয়ে পরিচালনা করা যায় না”। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ বলে দাবী করেছে বিজেপি। তবে প্রশাসনের তরফে এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও তদন্তের রিপোর্ট সামনে এলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রমজানে বিজেপির অভিযোগ

উল্লেখ্য, রমজান মাস পড়তেই রাজ্যের একাধিক জায়গায় অসুবিধার অভিযোগ তুলে সমাজমাধ্যমে পোস্ট করছে বিজেপি (BJP)। সম্প্রতি বিটি রোডের একাংশ ব্যারিকেড করে নামাজ পড়ার ভিডিও পোস্ট করে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন মালদহের মথাবাড়ি এলাকার গঙ্গাপ্রসাদ হাই স্কুলে একটি জনসভা নিয়ে তোপ দাগে বিজেপি।

সমাজমাধ্যমে ভিডিও (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি) পোস্ট করে বিজেপি অভিযোগ তোলে, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন-এর উপস্থিতিতে আয়োজিত ওই কর্মসূচির জন্য কিছু সময়ের জন্য পরীক্ষার পরিবেশে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীরা অসুবিধার মুখে পড়েন।

উল্লেখ্য, মেরুকরণের রাজনীতির মাধ্যমে মানুষের সাংবিধানিক অধিকারকে প্রশ্নের মুখে ফেলছে বিজেপি বলে বরাবর অভিযোগ তুলেভহে তৃণমূল। যদিও, এই দুটি ঘটনায় এখনও শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন