কলকাতা: SFI-এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার! স্কুল রক্ষা ও আনন্দপুর কান্ডের (Anandapur Fire) প্রতিবাদে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিতে যান এসএফআই কর্মী সমর্থকরা। বিকাশ ভবনের কাছে পৌঁছোতে তাঁদেরকে আটকে দেয় পুলিশের। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কার্যত ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায়। SFI-এর দাবী, রাজ্যের ৮ হাজার বন্ধ স্কুল খোলাতে হবে।
পাশাপাশি আনন্দপুর অগ্নিকান্ডে (Anandapur Fire) মৃত শ্রমিকের পরিবারের সন্তানদের পড়াশোনার ভার নিতে হবে রাজ্য সরকারকে। এই মর্মে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন SFI-এর কর্মী সমর্থকরা। পুলিশের বাধার পর তাঁরা বিকাশ ভবনের সামনে বসে পড়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবী, ডেপুটেশন জমা দিতে না দেওয়া পর্যন্ত তাঁরা বিকাশ ভবনের সামনে অবস্থান করবেন।
আনন্দপুর কান্ডে বিজেপির বিক্ষোভ
অন্যদিকে, আনন্দপুরের (Anandapur Fire) নাজিরাবাদে জোড়া কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ডে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত প্রায় ২৫ টি দেহাংশ উদ্ধার হয়েছে। তবে ঘটনার পাঁচদিন পরও স্পষ্ট নয় মোট মৃতের সংখ্যা। এখনও নিখোঁজ প্রায় ২৭। এই আবহে শুক্রবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিজেপি। ব্রিজি থেকে শুরু করে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ওয়াও মোমো মালিক, দমকলমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু (Suvendu Adhikari)।
তাঁর দাবী, মুখ্যমন্ত্রীর সঙ্গে ওয়াও মোমোর মালিকের যোগ আছে। বিরোধী দলনেতার (Suvendu Adhikari) দাবী, “মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে তাঁর টিমে ছিলেন মোমোর মালিক”। তিনি আরও বলেন, “গঙ্গাধর দাস থেকে শুরু করে সবাই এই ঘটনার সঙ্গে যুক্ত। কেউ এর দায় এড়াতে পারবে না। মধুখোরদের জেলে পুরতে হবে”। পাশাপাশি, “আনন্দপুর অগ্নিকান্ডে মৃতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, স্থায়ী চাকরি দিতে” হবে বলেও জানান তিনি।


