20.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

ফের কলকাতা জুড়ে বোমাতঙ্ক : পাসপোর্ট অফিস-সহ একাধিক পোস্ট অফিসে বোমা হুমকি

Aaj India Desk, কলকাতা: গতকাল আদালতে বোমা আতঙ্কের (bomb threat) রেশ কাটতে না কাটতেই ফের একই চিত্র দেখা গেলো কলকাতায়। রাজ্যের বিভিন্ন পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি ঘিরে বৃহস্পতিবার নতুন করে আতঙ্ক ছড়াল।

কলকাতার পাসপোর্ট অফিস সহ একাধিক কেন্দ্রীয় দফতরে বিস্ফোরণের বার্তা পৌঁছয়। একই ধরনের ই-মেল পেয়েছে আসানসোল , বর্ধমান ও হাওড়ার বিভিন্ন পোস্ট অফিস। আজ দুপুর ১ টা নাগাদ বোমা বিস্ফোরণের হুমকি (bomb threat) দেওয়া হয়।

ইমেল পাওয়ার পরই প্রশাসন তৎপর হয়। খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট ভবন খালি করে দেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড তল্লাশি চালায়। প্রাথমিক তদন্তে কোথাও কোনও বিস্ফোরক মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গত দুই দিন ধরে একই ধরনের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন জেলা আদালতে। কৃষ্ণনগর ও বহরমপুর সহ একাধিক আদালতে বিস্ফোরণের হুমকি পাঠানো হয়। সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয় সিটি সিভিল কোর্টে, যেখানে প্রধান বিচারপতির দফতরে সরাসরি হুমকির ই-মেল পৌঁছায়। তবে দীর্ঘ তল্লাশির পর সেখানেও কিছু উদ্ধার হয়নি।

পুলিশ ই-মেলের উৎস চিহ্নিত করতে প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু করেছে। প্রশাসনের মতে, আতঙ্ক ছড়ানোই এর প্রধান উদ্দেশ্য। তবে নিরাপত্তা ব্যবস্থায় কোনও শিথিলতা রাখা হচ্ছে না। ভোটের মুখে জনসাধারণের আস্থা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

তবে ভোটের আগে এমন ধারাবাহিক বোমা হুমকি (bomb threat) প্রশাসনের কাছে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। নির্বাচন ঘনিয়ে আসায় রাজ্যের বিভিন্ন দফতর, আদালত ও জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থাকে আগেই উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তার মধ্যেই একের পর এক ই-মেল হুমকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অতিরিক্ত চাপ বাড়াচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন