27 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

নেতাজি নগরে থানার সামনে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল ধুন্ধুমার!

কলকাতা: পুলিশের সামনেই বিজেপি-তৃণমূল (BJP vs TMC) কর্মী সমর্থকদের ধুন্ধুমার! থানার ভেতরে জোরপূর্বক ঢোকার চেষ্টা। একে ওপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, মারপিট, ধাক্কাধাক্কি, টানাহেঁচড়ায় রণক্ষেত্র নেতাজিনগর থানা চত্বর! নেই পর্যাপ্ত পুলিশ, বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে থানার সামনে দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

পরিস্থিতি সামাল দিতে দুই পক্ষের মধ্যে গার্ডরেল দেয় পুলিশ। কিন্তু সেই গার্ডরেল কার্যত ভেঙে ফেলার চেষ্টা করতে থাকেন তৃণমূল, বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, দেওয়াল লিখনের মাঝে তৃণমূলের লোকেরা এসে মারধোর শুরু করে। “আমাদের এক কর্মীর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে”, বলেন এক বিজেপি কর্মী। তৃণমূল সমর্থকদের পাল্টা অভিযোগ, “বিজেপি লাঠি দিয়ে সাধারণ মানুষকে মারধোর করছে”।

নেই পর্যাপ্ত পুলিশ?

নেতাজি নগর থানার সামনে এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ নেই বলে জানা গিয়েছে। লাঠি নিয়ে বিক্ষোভ ঠেকাতে নামেন পুলিশ কর্মীরা। কিন্তু পুলিশের সঙ্গেও দলীয় কর্মী সমর্থকদের ধুন্ধুমার বেঁধে যায় (BJP vs TMC)। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। তৃণমূলের তরফে অভিযোগ, “দেওয়াল দখল নিয়ে অশান্তি করা বিজেপির লোকজনের মধ্যে একজনও স্থানীয় নন। বাইরে থেকে এসে এলাকায় অশান্তি করছে তাঁরা”। অন্যদিকে, তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির কর্মী সমর্থকরা।

ভোটের দামামা বাজতেই উত্তপ্ত বাংলায় ময়দান

প্রসঙ্গত, শনিবার এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দানে উত্তাপ কয়েকগুন বেড়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় দেওয়াল দখল করে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। আর তাতেই সংঘাত বাড়ছে বিজেপি-তৃণমূলের (BJP vs TMC)। শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপির নির্বাচনী প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

বিজেপির কেন্দ্রীয় প্রিতিমন্ত্রি সুকান্ত মজুমদার দলীয় সমর্থকদের নিয়ে ভবানীপুরে দেওয়াল লিখন শুরু করলে স্থানীয় তৃণমূল সমর্থকরা “গো ব্যাক” স্লোগান তোলে। এছাড়াও, বর্ধমানের শিয়ালডাঙা, বরাহনগর সহ রাজ্যের একাধিক জায়গায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন