28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

‘নাম বাদ গেলেই খুনের হুমকি’— BLO মৃত্যুর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

কলকাতা: রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর পর থেকেই বিএলও (BLO)-দের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকে দায়ি করে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার খাস কলকাতার যাদবপুরের ১৫০ নং বিধানসভা কেন্দ্রের ১১০ নং বুথে দায়িত্বরত বিএলও-র মৃত্যু নিয়ে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাল বিজেপি (BJP)।

অভিযোগ, ১১০ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বিএলও অশোক দাসকে ১০৯ নং ওয়ার্ডের অনন্যা বন্দ্যোপাধ্যয় ও তৃণমূল নেতা রাজু বিশ্বাস (BLA–2) ক্রমাগত হুমকি দিত। অবৈধ একজন ভোটারের নামও বাদ গেলে খুন করা হবে বলে বিএলও-কে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবী বিজেপির। পাশাপাশি, অশোক দাসের স্ত্রী ও শিশু সন্তানেরও ক্ষতি করা হবে, বলে নাকি হুমকি দেন অনন্যা বন্দ্যোপাধ্যয় ও তৃণমূল নেতা রাজু বিশ্বাস (BLA–2)। এই আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন বিএলও (BLO) অশোক দাস বলে দাবী বিজেপির।

X link: https://x.com/BJP4Bengal/status/2011732536549068880

বৃহস্পতিবার সমাজমাধ্যমে বঙ্গ বিজেপির তরফে একটি পোস্টে এই দাবী করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে লেখা হয়, “এই আত্মহত্যার কি বিচার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়?
নাকি রাজনৈতিক ক্ষমতাকে আবারও সত্যকে দমন করতে এবং অপরাধীদের আড়াল করতে ব্যবহার করা হবে?” এই ঘটনা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ও নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তার উপর ফের প্রশ্ন তুলছে, বলে পোস্টটিতে লেখা হয়।

জেলায় জেলায় SIR বিরোধী বিক্ষোভ

অন্যদিকে, রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শেষের মুখে একাধিক জেলায় তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার মুর্শিদাবাদের ফরাক্কা, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বিএলও দের বিক্ষোভ ও গণইস্তফার পর এদিন সকালে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিডিও অফিসে SIR বিরোধী বিক্ষোভে ধুন্ধুমার বেঁধে যায়। বিডিও অফিস ভাঙচুরের পাশাপাশি চাকুলিয়ার পথ অবরোধ করে টায়ার ও কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। চাকুলিয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন