27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

আনন্দপুরের পর ফের কলকাতায় অগ্নিকাণ্ড! ভস্মীভূত ৫টি দোকান

স্নেহা পাল, কলকাতা : আনন্দপুরের (Anandapur) ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ড কলকাতা সংলগ্ন সোনারপুরে (Sonarpur)। রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের (Sonarpur) মিশন পল্লি (Misson Pally) এলাকায় আগুন লেগে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

রাতের অন্ধকারে আগুন, বিপুল ক্ষতির আশঙ্কা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১টার সময় মিশন পল্লির (Misson Pally) একটি দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। ওই এলাকায় পরপর একাধিক দোকান থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতায় একের পর এক দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলির ভেতরে থাকা মালপত্রও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রন

ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় এক স্থানীয় ব্যক্তি আগুন দেখতে পেয়ে দ্রুত দমকল বিভাগে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সোনারপুর থানার (Sonarpur Police Station) পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পুলিশ ও দমকল সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগুনের উৎস ও নিরাপত্তা ব্যবস্থার দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। আনন্দপুরের (Anandapur) ঘটনার পর ফের কলকাতার বুকে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন