18 C
Kolkata
Tuesday, February 17, 2026
spot_img

পাঁচ বছর পর খুলল রায়ের দরজা : আট বছরের সশ্রম কারাদণ্ডের নিদের্শ !

স্নেহা পাল, কলকাতা: ২০২১ সালের ১৪ জুলাই ভোর সাড়ে পাঁচটা নাগাদ ফোর্ট উইলিয়ামের কাছে রেড রোডে তিনজন মর্নিং ওয়াকার দুই সশস্ত্র দুষ্কৃতির কবলে পড়েন। অভিযুক্তরা ছুরি ও আগ্নেয়াস্ত্রের বাঁট দেখিয়ে তিনটি মোবাইল ফোন এবং প্রায় সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলায় এক ব্যক্তি গুরুতর ভাবে আহতও হন। (Robbery)

ঘটনার পর ময়দান থানায় মামলা দায়ের হয়। তদন্তে নামে পুলিশের অ্যান্টি-ডেকয়েটি অ্যান্ড রবারি শাখা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার দিনই এন্টালি বেনিয়াপুকুর এলাকা থেকে মহম্মদ ইমরান ও শেখ সমীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। ৫৪ দিনের মধ্যে চার্জশিট জমা দেয় তদন্তকারী দল।

বিচার চলাকালীন ২০২২ সালে দায়রা আদালত থেকে সাময়িক জামিন পেলেও পরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে তা খারিজ হয়। গ্রেপ্তারি এড়াতে এক অভিযুক্ত মুম্বই পালালেও তাকে ফের গ্রেপ্তার করে কলকাতায় আনা হয়।

এরপর পেরিয়ে যায় দীর্ঘ সময়। সম্প্রতি সেই ডাকাতির (Robbery) মামলার বিচারপর্ব শেষ হয়। ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আদালত দুই অভিযুক্তকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেয়। পাশাপাশি মাথাপিছু ১০ হাজার টাকা জরিমানাও ধার্য হয়। এই রায়ে ময়দান এলাকায় নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমবে বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন