22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

রবীন্দ্র সরোবর স্টেশনে মরণঝাঁপ! বন্ধ মেট্রো চলাচল!

কলকাতা: প্রায় ৪৫ মিনিট ধরে বন্ধ মেট্রো (Metro) পরিষেবা। জানা গিয়েছে, সকাল ১০.৪৫ মিনিটে রবীন্দ্র সরোবর স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ (Suicide) দেন এক ব্যক্তি। মেট্রোর চালক তৎক্ষণাৎ ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি। দেহ উদ্ধারের কাজ চলছে। ব্রিজি থেকে ময়দানের মধ্যে বন্ধ মেট্রো (Metro) চলাচল। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে।

যাত্রী ভোগান্তি

এদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো (Metro) চলাচল বন্ধ থাকায় ভোগান্তির অভিযোগ তুলেছেন যাত্রীরা। রবিবার এমনিতেই ১৫ মিনিট অন্তর মেট্রো চলাচল করে। তার ওপর দুর্ঘটনার জন্য স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকায় গন্তব্যে পৌঁছোতে দেরি হয়ে যাচ্ছে বলে জানান অনেক যাত্রী। অনেকেই আবার বাধ্য হয়ে স্টেশন থেকে বেরিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাইক ট্যাক্সি বা বাস-অটোর মত যানবাহন নিতে বাধ্য হন।

৯০ দিনে ১০ আত্মহত্যা

মেট্রোর মরণঝাঁপের সংখ্যা বৃদ্ধি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবারের ঘটনা নিয়ে গত প্রায় ৯০ দিনে মেট্রোর (Metro) ব্লু লাইনে আত্মহত্যার সংখ্যা দাঁড়ালো ১০! প্ল্যাটফর্মে নজরদারি বৃদ্ধি, যাত্রী সচেতনতা প্রচার এমনকি হেল্পলাইন নম্বর টাঙিয়েও ঠেকানো যাচ্ছে না আত্মহত্যার (Suicide) ঘটনা।

বলা বাহুল্য, আত্মহত্যার (Suicide) ঘটনা ঘটলে কমপক্ষে ১ ঘন্টা যাত্রী পরিষেবা ব্যহত হয়। সপ্তাহের কাজের দিনে ব্যস্ত সময়ে যার জেরে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। অন্যদিকে, এই হারে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধিতে মানুষের মানসিক চাপের দিকটিও উঠে আসছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন