কলকাতা: রাজপথে ফের বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবীতে সরকারি কর্মচারীরা। ধর্মতোলা মেট্রোর সামনে জড়ো হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। কিন্তু স্ত্রীস্তরীয় ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে আন্দোলনকারীদের। এদিন দুপুরে ডিএ (DA)-এর দাবীতে ধর্মতলা থেকে কালীঘাট অভিযানের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন।
ব্যারিকেড খোলানোর জন্য দফায় দফায় পুলিশের সঙ্গে আলোচনা করছেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের কালীঘাট পর্যন্ত যেতে দেওয়া হবে কিনা, নিশ্চিত নয়। জাদুঘরের সামনে বসে পড়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে জড়ো হন সংগ্রামী যৌথ মঞ্চ সহ প্রায় ৫০ টি শিক্ষক সংগঠন। আন্দোলনকারীরা জানান, তাঁরা কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে চান। ব্যারিকেড ভাঙচুরের পক্ষপাতি তাঁরা নন। কিন্তু আন্দোলন করা তাঁদের অধিকার। বিপুল পরিমাণ সরকারি কর্মচারী ইতিমধ্যেই জমায়েত হয়েছেন। ব্যারিকেড খোলা না হলে তাঁরা ধর্মতলাতেই অবস্থান করবেন বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা।
পুলিশের তরফে জানানো হচ্ছে, আন্দোলনকারীদের মিছিলের অনুমতি নেই। তাই হাজরা পর্যন্ত তাঁদের মিছিল করতে দেওয়া সম্ভব নয়। খোলা যাবে না ধর্মতলার ব্যারিকেড। আন্দোলনকারীদের কোনও বক্তব্য থাকলে তাঁদের আলোচনা করতে বলছেন ডিসি সেন্ট্রাল। আন্দোলনকারীরা তাঁর সঙ্গে কথা বলেন। কিন্তু ব্যারিকেড খোলা না হলে ডেরিনা ক্রসিং-এ অবস্থান করে যানচলাচল ব্যাহত করবেন বলছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের বকেরা মহার্ঘ ভাঁটার ২৫% অবিলম্বে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও ডিএ (DA) মেটানো নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও হেলদোল নেই। এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রায় দেড় হাজার সরকারি কর্মচারী ধর্মতলা থেকে কালীঘাট অভিযানে নামেন।


