25.2 C
Kolkata
Tuesday, March 10, 2026
spot_img

গরমে স্বস্তির ইঙ্গিত! ২-৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা কলকাতায় 

Aaj lndia Desk, কলকাতা: রবিবার দুপুরে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতায় (Kolkata) সহ দুই ২৪ পরগনা জেলায়। আকাশে মেঘের ঘনঘটা বাড়তেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে শুরু করে আগামী তিন দিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা এলাকায় একটি নিম্নচাপের প্রভাব তৈরি হয়েছে। এর জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস সূত্রে জানা গেছে , মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দফতরের মতে, আগামী কয়েক দিন রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মধ্যেই বৃষ্টির দাপট দেখা যেতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন