31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

২০২৩ বিতর্কের রেশ! ফের মূল হোস্টেলে বহিরাগতদের আনাগোনা নিয়ে সরগরম যাদবপুর

Aaj India Desk, কলকাতা: শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-এর মূল হোস্টেলকে কেন্দ্র করে ফের উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, হোস্টেলের একাধিক ব্লকে বহিরাগত ও প্রাক্তন ছাত্ররা জোরপূর্বক ঢুকে অবস্থান করছেন, যা নিয়ে আতঙ্কে বর্তমান আবাসিকেরা।

হোস্টেল সুপার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ পাঁচজন প্রাক্তন ছাত্র এ -১ এবং এ – ২ ব্লকের গেটে হাজির হন। নিরাপত্তারক্ষীরা নিয়ম মেনে নাম নথিভুক্ত করার কথা বললে তাঁরা তা অস্বীকার করেন এবং অভিযোগ অনুযায়ী, রক্ষীদের হুমকিও দেন। সংশ্লিষ্টদের মধ্যে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তনী বলেও জানা গেছে।

অভিযোগ, ওই প্রাক্তন ছাত্রদের মধ্যেএকজনও ছিল, যিনি ২০২৩ সালের র‍্যাগিং ও ছাত্রমৃত্যু সংক্রান্ত তদন্তে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ ঘটনার পর থেকেই হোস্টেলের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হোস্টেল কর্তৃপক্ষের দাবি, শুধু প্রাক্তনীরাই নন, মাঝে মাঝেই বহিরাগতদেরও হোস্টেল চত্বরে দেখা যাচ্ছে। বারবার সতর্ক করা সত্ত্বেও কেউ কেউ ঘর দখল করে থাকার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeeb Bhattacharya)। তিনি স্পষ্ট জানিয়েছেন, বৈধ পরিচয়পত্র ও বর্তমান আবাসিকের অনুমতি ছাড়া কাউকেই হোস্টেলে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনওরকম বিশৃঙ্খলা বা হিংসাত্মক আচরণ বরদাস্ত করা হবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।

উপাচার্যের নির্দেশে অ্যান্টি রেগিং স্কোয়াডকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজন হলে রেজিস্ট্রার সহ শীর্ষ কর্তৃপক্ষ সরাসরি পরিস্থিতির ওপর নজরদারি করবেন বলেও জানানো হয়েছে।

ঘটনার জেরে আবাসিক ছাত্রদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন