30 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

‘বার্নল-বোরোলিন মজুত রাখুন’ : ভোটের প্রচারের আঁচ এবার কমিশনের পোস্টে ?

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোটের আগে রাজনৈতিক দলগুলির ভোটের প্রচার দেখার মতো। কোথাও রুটি বানানো, কোথাও মাছ ধরা বা সাধারণ মানুষের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে। এই অভিনব প্রচার কার্যে পিছিয়ে না থেকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনেরই একটি অদ্ভুত পোস্ট ঘিরে বিতর্কে জড়াল নির্বাচন কমিশন (Election Commission)।

সোশ্যাল মিডিয়ায় কমিশনের বার্তা

নির্বাচন কমিশনের (Election Commission) ওই পোস্টে ভোটারদের উদ্দেশে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি লেখা হয়, “গুন্ডা-বদমাশ সাবধান। পর্যাপ্ত বার্নল ও বোরোলিন মজুত রাখুন, নইলে উত্তাপ বাড়লে পুড়ে যেতে পারেন।” সাথে পোস্টে একটি জনপ্রিয় হিন্দি গান, ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে’ গানের লিংকও শেয়ার করা হয়, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বাড়ছে রাজনৈতিক বিতর্ক 

এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলের একাংশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে কমিশনের প্রতিটি পদক্ষেপই অত্যন্ত পরিমিত ও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। সেই জায়গায় এই ধরনের ভাষা ও উপস্থাপনা বিতর্কের জন্ম দিতে পারে এবং ভোটারদের মধ্যে ভিন্ন বার্তা পৌঁছে দিতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সমালোচকদের মতে, নির্বাচন কমিশনের (Election Commission) দায়িত্ব কেবল ভোট গ্রহণ নয়, বরং সম্পূর্ণ প্রক্রিয়ার উপর আস্থা বজায় রাখা। তাই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের রসিকতা বা ইঙ্গিতপূর্ণ বার্তা কতটা উপযুক্ত, তা নিয়েও প্রশ্ন উঠছে।

তৃণমূলকে কটাক্ষ করেই পোস্ট ? 

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন উঠছে, কমিশনের এই বার্তা কি পরোক্ষে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করেই করা হয়েছে? যদিও পোস্টে কোথাও কোনও দলের নাম উল্লেখ করা হয়নি, তবুও সাম্প্রতিক তৃণমূল-কমিশন টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বার্তার তাৎপর্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেসের মধ্যে একাধিক ইস্যুতে মতবিরোধ সামনে এসেছে। প্রশাসনিক বদল থেকে শুরু করে ভোটার তালিকা (SIR) নিয়ে অভিযোগ, বিভিন্ন বিষয়েই শাসকদল কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। কিছু পর্যবেক্ষকের মতে, শাসকদলের ধারাবাহিক সমালোচনার জবাব হিসেবেই এই ধরনের ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা হয়ে থাকতে পারে।

ভোটের আগে কমিশনের এই পোস্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কে নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা এই দুই দিকেই এখন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন