22 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

শত্রু ছাড়া সকলের জন্য খোলা হরমুজ: ট্রাম্পের আলটিমেটাম পর বলল ইরান

তেহেরান: রবিবার আগামী ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ (Hormuz) না খুললে ইরানের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের ওপর হামলার শুশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার কয়েক ঘণ্টার মধ্যেই মিত্র দেশগুলোর জন্য হরমুজ ব্যবহার নিয়ে সবুজ সংকেত দিল ইরান।

জানা গিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি আলী মুসাভি রবিবার বলেছেন, যেসব জাহাজ “ইরানের শত্রুদের” সঙ্গে যুক্ত নয়, তারা তেহরানের সঙ্গে নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থার সমন্বয় সাধনের মাধ্যমে হরমুজ (Hormuz) প্রণালী অতিক্রম করতে পারবে।

তিনি আরও বলেন যে, উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে তেহরান জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার সাথে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি তিনি যুক্তি দেন, হরমুজ বন্ধের মূলে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। মুসাভি বলেন, “কূটনীতি অগ্রাধিকার। তবে আগ্রাসনের পূর্ণাঙ্গ অবসান এবং সেই সাথে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপন, বর্তমান পরিস্থিতিতে এগুলো অধিত গুরুত্বপূর্ণ।”

প্রায় এক মাস ধরে বন্ধ হরমুজ

সমগ্র বিশ্বের অপরিশোধিত ফেব্রুয়ারি থেকে বন্ধ। অপরিশোধিত তেল সরবরাহের ধমনী হরমুজ (Hormuz) প্রণালী গত ২৮ ফেব্রুয়ার থেকে বন্ধ। ইজরায়েল ও আমেরিকার হামলার পাল্টা হিসেবে হরমুজ বন্ধ করে দেয় ইরান। তারা ঘোষণা করে, যুক্তরাষ্ট্র, ইজরায়েল কিংবা তাদের মিত্রদের কাছে “এক লিটার তেলও” পৌঁছাতে দেবে না।

প্রসঙ্গত, ভারতীয় পতাকাবাহী দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) ট্যাঙ্কার হরমুজ (Hormuz) প্রণালী দিয়ে চলাচলের প্রস্তুতি নিচ্ছে, বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় এই জলপথ দিয়ে কোনো অপরিশোধিত তেলের ট্যাঙ্কার চলাচল করেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন