ঢাকা: ফিরল করোনার স্মৃতি। ফের গৃহবন্দী হতে চলেছে বিশ্ববাসী? তবে এবার জীবাণুর ভয়ে না, জ্বালানির আকালে (Fuel Crisis)! মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ত্রাহি ত্রাহি রব বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার! ইতিমধ্যেই ভারিতের কাছ থেকে সাহায্য চেয়েছে বাংলাদেশ। পাকিস্তানেও কার্যত জারি হয়ে গিয়েছে আংশিক লকডাউন। সরকারি অফিস, স্কুল কলেজ সপ্তাহের প্রতিদিন খোলা থাকছে না। রাস্তাঘাট প্রায় যানবাহন শূন্য! এবার আংশিক লকডাউনের পথে হাঁটছে ভারতের আরও এক প্রতিবেশী বাংলাদেশ।
জানা গিয়েছে, আজ অর্থাৎ ২ এপ্রিল রাত ৮ টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সব দোকান, বাজার, শপিং মল। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছে বাংলাদেশের বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বেচ্ছায় এই আংশিক লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?
সারা দেশ (ঢাকা-সহ) সব দোকান, শপিংমল ও বাণিজ্য প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
এটি আংশিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, জনজীবন সচল রাখতে কিছু খাত এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
যেগুলো খোলা থাকবে:
- ফার্মেসি/ওষুধের দোকান
- হোটেল ও রেস্তোরাঁ (শুধু ডেলিভারি/পার্সেল)
- কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান
- অন্যান্য জরুরি পরিষেবা।
সংগঠনটির তরফে জানানো হয়েছে, সন্ধ্যে ৮ তা থেকে ১০ টা আংশিক লকডাউন করার কারণ হল, ওই সময় ব্যাপক পরিমাণে বিদ্যুৎ খরচ হয় দোকানপাট ও শপিং মলগুলোতে। সেই বিদ্যুৎ সাশ্রয় (Fuel Crisis) করতেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আন্তর্জাতিক জ্বালানি সংকটের সময়ে এটা তাঁদের “জাতীয় দায়িত্ব” বলে মনে করছে ব্যবসায়ী সংগঠন।


