28.6 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া কাতারে, ভারতীয়দের ঘরে থাকার সতর্কবার্তা

Aaj India Desk, দোহা : মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বন্ধ আকাশপথ। এই চলমান উত্তেজনার প্রেক্ষিতেই কাতারে (Qatar) বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ভারতের দূতাবাস।

ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার নতুন করে একটি পরামর্শ জারি করে জানায়, পরিস্থিতি অনিশ্চিত থাকায় নাগরিকদের চলাফেরা সীমিত রাখতে হবে। খুব প্রয়োজন না হলে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের জানালা, বারান্দা বা খোলা জায়গা থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত যে কোনও আপডেটের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের উপর নির্ভর করার কথা বলা হয়েছে।

অন্যদিকে ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য দূতাবাস ২৪ ঘণ্টার অতিরিক্ত হেল্পলাইন চালু করেছে। জরুরি পরিস্থিতিতে যাতে দ্রুত যোগাযোগ করা যায়, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে কাতারের (Qatar) আকাশপথ বন্ধ থাকায় দোহা থেকে বিমান চলাচল আপাতত স্থগিত রয়েছে। এর ফলে বহু যাত্রী তাঁদের নির্ধারিত যাত্রা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। বর্তমান পরিস্থিতির মধ্যে ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাতার কর্তৃপক্ষ এবং ভারতীয় কমিউনিটি নেতাদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রেখে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত তীব্র আকার নিয়েছে। এর জেরে ইরান কাতারের একাধিক জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে বলেও জানা গেছে। কাতারের (Qatar) প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার একটি আল-উদেইদ ঘাঁটিতে আঘাত হানে। তবে তাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কাতারে লক্ষাধিক ভারতীয় বসবাস ও কাজ করেন। ফলে বর্তমান পরিস্থিতিতে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় বহু ভারতীয় যাত্রী সমস্যায় পড়েছেন। ইতিমধ্যে ২ মার্চ থেকে কিছু ভারতীয় বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেও, মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা এখনও বজায় রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন