23 C
Kolkata
Tuesday, April 7, 2026
spot_img

“গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে”! হরমুজ ইস্যুতে আগ্রাসী সুর ট্রাম্পের!

ওয়াশিংটন: গালিগালাজের পর এবার ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার তিনি বলেন, “হরমুজ (Hormuz) খোলা না হলে আজ রাতেই একটা গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে”।

ইরানি কর্তৃপক্ষের জন্য মঙ্গলবার রাতে তিনি যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তার প্রায় ১২ ঘণ্টা আগে ট্রাম্প (Donald Trump) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ইরানকে অপূরণীয়ভাবে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন। বলা বাহুল্য, সহস্রাব্দ-প্রাচীন পারস্য সভ্যতার উত্তরাধিকারী ইরান। যা মানব ইতিহাসের অন্যতম প্রভাবশালী সভ্যতা।

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে আসছেন যে, তাঁর দাবিগুলো পূরণ না হলে তিনি সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দেবেন। বিশ্ব রাজনীতি নিয়ে বিশ্লেষণকারীরা বলছেন, শালীনতার সব সীমা ছাড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)!

প্রসঙ্গত, ইরানকে (Iran) দুর্বল মনে করা ট্রাম্প যতই যুদ্ধ নিয়ে আস্ফালন করুন না কেন, বাস্তবে হরমুজ বন্ধ করে আমেরিকার যে ভালোমত শিরঃপীড়া শুরু করেছে ইরান, তা বলাই বাহুল্য। শুধু সমগ্র বিশ্বে অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম জলপথ আটকেই নয়, আকাশেও আমেরিকা-ইজরায়েলকে ভালমত জবাব দিচ্ছে ইরান, বলে তথ্য সামনে উঠে এসেছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন, বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা একটি যুদ্ধাপরাধ।

ট্রাম্পের হুমকি প্রসঙ্গে অ্যাডভোকেসি গ্রুপ ‘এমপাওয়ার চেঞ্জ অ্যাকশন ফান্ড’-এর আইন ও রাজনৈতিক পরিচালক ইয়াসমিন তায়েব বলেন, “এটি অত্যন্ত ভয়াবহ। এটি নির্ভেজাল পৈশাচিকতা। এটি তাঁকে (রাষ্ট্রীয় পদের জন্য) অযোগ্য প্রতিপন্ন করে। এগুলো একজন বিকারগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন উন্মাদ ব্যক্তির প্রলাপ।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন