25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

তেহেরানে রক্তস্রোত! ট্রাম্পের হুংকার—”আমেরিকা প্রস্তুত”!

নয়াদিল্লি: মানুষের হাতে অর্থ না থাকলে কোনও দেশের পরিণতি যে কি ভয়াবহ হতে পারে, তার প্রমাণ বহন করছে ইরান (Iran)। আমজনতার ক্ষোভের স্তূপে ঘৃতাহুতির মাত্রা এতই তীব্র যে ইসলামিক শাসন নিপাতের ডাকে পথে নেমেছে জনতা।

এখনও পর্যন্ত দেশের প্রায় ১০০ টি শহরে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ-বিক্ষোভ। মানবাধিকার সংগঠনের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৭৮ জন। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্ধ ইন্টারনেট, মোবাইল পরিষেবা।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানি জনগণকে সহায়তার আশ্বাস দিয়েছেন, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। খামেনি শাসনের বিরুদ্ধে ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি —‘ইরানকে স্বাধীন করাতে প্রস্তুত আমেরিকা’।  ইরানি মিডিয়া বিদেশী ষড়যন্ত্রের অভিযোগে শত শত গ্রেফতারির খবর প্রকাশ করেছে।

আমজনতার ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য। আন্দোলনকারীদের পেছনে “বিদেশী শক্তির হাত রয়েছে” বলে উল্লেখ করেছেন তিনি। এমনকি বিক্ষোভে অংশগ্রহণকারীদের “ঈশ্বরের শত্রু” হিসেবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হতে পারে বলেছেন অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন