27 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

ফের রক্ত! কেমন চলছে বাংলাদেশে ভোটগ্রহণ?

ঢাকা: বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৭ টা থেকে বাংলাদেশে (Bangladesh) শুরু হয়েছে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হবে বিকেল ৪ টেয়। এরই মাঝে ফের এক হিন্দু যুবকের নির্মম হত্যার ঘটনা সামনে উঠে এসেছে। জানা গিয়েছে, মৌলভী বাজার এলাকার ২৮ বছর বয়সী মৃত যুবকের নাম রতন শুভ কর।

কমলগঞ্জের একজন চা শ্রমিক ছিলেন তিনি। বুধবার সকালে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, পরিকল্পিতভাবেই রতনকে খুন করা হয়েছে। দেহটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

কেমন চলছে ভোটগ্রহণ?

অন্যদিকে, বৃহস্পতির সকাল থেকে বাংলাদেশ (Bangladesh) জাতীয় সংসদের ৩০০-র মধ্যে ২৯৯ টি আসনে ভোটগ্রহণ চলছে। যা চলবে বিকেল ৪ টে পর্যন্ত। ব্যালট বক্সে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হওয়ার কথা। এদিন সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে লম্বা লাইন পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন।

বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এখনও বড় ধরণের কোনও অশান্তি লক্ষ্য করা যায়নি। কেবল সিরাজগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৪ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ টিতে চলছে ভোটগ্রহণ। একটি আসন, শেরপুর-৩ এ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়েছে। মোট ৫০ টি নথিভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত দল ভোটে লড়ছে। মোট প্রার্থীর সংখ্যা প্রায় ২০২৮ জন। জাতীয় সংসদীয় নির্বাচনের পাশাপাশি চলছে জুলাই সনদের গণভোট। তবে লড়ছে না ‘নিষিদ্ধ’ ঘোষিত দল শেখ হাসিনার আওয়ামী লিগ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন