29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ক্যাফেতে গুলি করে হত্যা যুবককে : ভিডিওর মাধ্যমে স্বীকারোক্তি অভিযুক্তের

স্নেহা পাল, দিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লির (Delhi) মৌজপুর এলাকায় একটি ক্যাফেতে গুলি করে খুন করা হয় এক যুবককে। ২৪ বছরের এই যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক অভিযুক্ত দাবি করেছে, পুরনো ব্যক্তিগত আক্রোশের জেরেই সে এই খুন (Murder) করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১০টা ২৮ মিনিটে দিল্লির (Delhi) মৌজপুরের (Maujpur) মিস্টার কিং লাউঞ্জ অ্যান্ড ক্যাফে (Mr. King Lounge and Cafe) -তে গুলির খবর পায় ওয়েলকাম থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুরুতর আহত অবস্থায় ফয়জান (Faizan) ওরফে ফাজ্জিকে উদ্ধার করে গুরু তেজ বাহাদুর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্যক্তিগত আক্রোশ থেকে খুনের স্বীকারোক্তি
ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক যুবক নিজেকে হত্যার দায় স্বীকার করে বলতে শোনা যায়, “চার-পাঁচ মাস আগে সে আমাকে মারধর করেছিল, তাই আমি তাকে হত্যা (Murder) করেছি।” অভিযুক্ত আরও দাবি করেন, এই ঘটনায় তার বাবা বা পরিবারের কেউ জড়িত নন এবং টাকার লেনদেনের কোনও বিষয় ছিল না।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের
তবে নিহতের ভাই সালমান (Salman) অভিযোগ করেন, ৪০ হাজার টাকার ঋণ সংক্রান্ত বিবাদ থেকেই এই খুন। তাঁর দাবি, অভিযুক্ত বাবা ও ছেলে আগে বাড়িতে এসে হুমকি দিয়েছিল এবং এ বিষয়ে ভজনপুরা থানায় (Bhajanpura Police Station) অভিযোগও জানানো হয়েছিল।

সালমান আরও বলেন, তাঁর ভাইকে একাধিক গুলি করা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে। আবার নিহতের মা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পরিবার জানিয়েছে যে তারা শুধু ন্যায়বিচার চান।

অবশ্য পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সমস্ত ঘটনা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে ফরেনসিক দল পাঠানো হয়েছে এবং ক্যাফে (Cafe) ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওয়েলকাম থানায় ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ধারা ১০৩(১) (খুন) (murder) এবং অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন