33 C
Kolkata
Monday, April 6, 2026
spot_img

ধর্ম না অধিকার শবরীমালায় কোনটা এগিয়ে?

Aaj India Desk,নয়াদিল্লি: মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court of India)-এ ফের জ্বলে উঠতে চলেছে পুরনো আগুন। নয় বিচারপতির সাংবিধানিক বেঞ্চে উঠছে শবরীমালা মন্দির (Sabarimala Temple)-এ সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে রিভিউ পিটিশনের শুনানি আর তার সঙ্গেই নতুন করে শুরু হতে পারে ধর্ম বনাম অধিকারের তীব্র সংঘাত।একদিকে ঐতিহ্যের দাবি, অন্যদিকে সমানাধিকারের প্রশ্ন এই দ্বন্দ্বে দেশ ফের দুই শিবিরে ভাগ হবে কি না, সেই জল্পনাই এখন তুঙ্গে।

এই গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে নেতৃত্বে থাকছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)। তাঁর সঙ্গে রয়েছেন আট বিচারপতির এক শক্তিশালী বেঞ্চ যার মধ্যে আছেন সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা বিচারপতি বিভি নাগারত্না (B. V. Nagarathna) -সহ বিচারপতি এম এম সুন্দ্রেশ (M. M. Sundresh), আসানুদ্দিন আমানুল্লা (Ahsanuddin Amanullah), অগাস্টিন জর্জ মসিহা (Augustine George Masih), প্রসন্ন বি ভারালে (Prasanna B. Varale), আর মহাদেবন (R. Mahadevan), জয়মাল্য বাগচী (Joymalya Bagchi) এবং অরবিন্দ কুমার (Aravind Kumar)। আইন, বিশ্বাস আর সমাজের সংবেদনশীল প্রশ্নে গঠিত এই বেঞ্চ যেখানে প্রতিটি মত, প্রতিটি পর্যবেক্ষণই হতে পারে ভবিষ্যতের পথ নির্ধারণের মোড় ঘোরানো মুহূর্ত।

সূত্রের খবর, ৭ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এই বহুচর্চিত রিভিউ পিটিশনের শুনানি, যা টানা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। দীর্ঘ এই শুনানির পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে আর শেষ দিনে মিলতে পারে এমন এক দিশা, যা আবারও নাড়া দিতে পারে গোটা দেশকে।

২০১৮ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)-এর পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয়, শবরীমালা মন্দির (Sabarimala Temple)-এ সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার রয়েছে। বহুদিনের প্রথা ভেঙে আদালত স্পষ্ট করে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী এবং তা নারীদের ধর্ম পালনের মৌলিক অধিকারের পরিপন্থী। তবে সেই রায়ের পরেই থেমে থাকেনি বিতর্ক। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুলে একের পর এক মামলা মোট ৬৭টি রিভিউ পিটিশন জমা পড়ে শীর্ষ আদালতে। উল্লেখযোগ্যভাবে, পাঁচ বিচারপতির বেঞ্চে চার জনই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মত দেন, আর সেই সংখ্যাগরিষ্ঠ রায়ই বদলে দেয় দীর্ঘদিনের প্রচলিত নিয়ম।এর পর থেকেই শবরীমালা ইস্যু শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক ও সাংবিধানিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয়।

২০১৮ সালে সুপ্রিম কোর্টে (Supreme Court of India)-এর পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক স্পষ্ট বার্তা দিয়েছিল শুধু ১০-৫০ বছর নয়, সব বয়সের মহিলাদেরই শবরীমালা মন্দির (Sabarimala Temple)-এ প্রবেশের অধিকার রয়েছে।কিন্তু সেই রায়ের পরেই থেমে থাকেনি বিতর্ক। যারা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন, তাঁরা শুধু প্রবেশাধিকার নয় উঠিয়ে দিয়েছেন আরও গভীর সাংবিধানিক প্রশ্ন। ধর্মীয় প্রথা, ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকারের সংঘাতে কোথায় টানা হবে সীমারেখা সেই বড় লড়াই এখন আদালতের দরজায়।

আইনজীবীদের মতে, ১৯৫০ সাল থেকে আজ পর্যন্ত “essential religious practices” অর্থাৎ কোনটি প্রকৃতপক্ষে অপরিহার্য ধর্মীয় আচরণ এই প্রশ্নেই বারবার হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। মূলত দেখা হয়েছে, কোনও ধর্মীয় প্রথা সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকারের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে কি না।এবার নয় বিচারপতির বেঞ্চের সামনে আরও কঠিন প্রশ্ন কোন আচার সত্যিই অপরিহার্য , তা নির্ধারণের ক্ষমতা আদালতের কতটা? এমন সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আদৌ বিচারব্যবস্থার আছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে।

এই মামলার রায় শুধু শবরীমালা মন্দির (Sabarimala Temple)-এর গণ্ডিতে আটকে থাকবে না বলেই মনে করছেন একাংশ আইনজীবী। মসজিদ, চার্চ, গুরুদ্বার কিংবা হিন্দুদের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে ফলে এই শুনানি হয়ে উঠছে দেশের ধর্মীয় ও সাংবিধানিক ভবিষ্যতের এক বড় নির্ণায়ক মুহূর্ত।

 

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন