22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

অজিত পাওয়ারের মৃত্যুর পর মুখ খুললেন VSR Aviation-এর মালিক

মুম্বই: বুধবার সকাল ৮ টায় মুম্বই থেকে VSR Aviation পরিচালিত একটি বম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ বিমানে বারামতি যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট আগে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার। অবতরণের আগে একটি খোলা মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী সহ বিমানে থাকা পাঁচজনের প্রত্যেকেই মারা যান।

এই ঘটনায় বম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ বিমানটি আদৌ উড়ানের যোগ্য ছিল কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিতর্কের আবহে মুখ খুললেন VSR Aviation-এর মালিক ভিকে সিং। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যুর পর তাঁর সাফ কথা, “বিমান গ্রাউন্ড করার প্রশ্নই নেই!” বিমানটি “খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল” এবং সেটিতে “কোনও সমস্যা ছিল না” বলে দাবি করেছেন ভিএসআর অ্যাভিয়েশনের কর্তা ভিকে সিং। তাঁর কথায়, “বিমানে কোনও ধরনের প্রযুক্তিগত ত্রুটি ছিল না।”

এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছে VSR Aviation পরিচালিত অন্য একটি লিয়ারজেট

উল্লেখযোগ্যভাবে, এর আগেও ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর VSR Aviation পরিচালিত আরেকটি লিয়ারজেট মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতার মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। বুধবারের দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথমবার রানওয়ে ১১-তে অবতরণের চেষ্টা করার সময় কম দৃশ্যমানতার (প্রায় ৩,০০০ মিটার) কারণে বিমানটি ‘গো-অ্যারাউন্ড’ শুরু করে।

দ্বিতীয়বার অবতরণের চেষ্টায় পাইলটরা রানওয়ে চোখে দেখার কথা নিশ্চিত করলেও সকাল ৮টা ৪৩ মিনিটে দেওয়া চূড়ান্ত ল্যান্ডিং ক্লিয়ারেন্সের কোনও রিডব্যাক কন্ট্রোল টাওয়ারকে দেননি। এর ঠিক এক মিনিট পরেই রানওয়ে ১১-এর থ্রেশহোল্ডের কাছে আগুনের শিখা দেখতে পান জরুরি পরিষেবার কর্মীরা। পরে রানওয়ের বাঁ দিকের একটি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়।

চলতি বছরই শেষ হচ্ছিল রিভিউ সার্টিফিকেটের বৈধতা

প্রসঙ্গত, ২০১০ সালে তৈরি হওয়া বম্বার্ডিয়ার লিয়ারজেটটির এয়ারওয়ার্দিনেস রিভিউ সার্টিফিকেট (ARC) ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ছিল। ২০২৩ সালে দুর্ঘটনার প্রসঙ্গে VSR Aviation মালিক ভি কে সিং বলেন, “২০২৩ সালের ঘটনাতেও বৃষ্টি হচ্ছিল এবং দৃশ্যমানতা কম ছিল।” উল্লেখ্য, দুর্ঘটনার তদন্তভার ইতিমধ্যেই এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) হাতে নিয়েছে। এদিকে বারামতিতে অবতরণের সময় দৃশ্যমানতা খারাপ ছিল, বলে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন