তিরুঅনন্তপূরম: পরনে সাদা লুঙ্গি, গলায় গেরুয়া উত্তরীয়। তাতে লাগানো বিজেপির ব্যাজ। বিজেপির পতাকা লাগানো গাড়িতে প্রচারে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! শুধু তাই নয়, গাড়ির সামনে লেখা “Votes for Trump”! ঠিকই ধরেছেন! ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো। বাংলার সঙ্গে কেরল (নতুন নাম কেরলম)-এও রয়েছে বিধানসভা নির্বাচন।
X link: https://x.com/DocRGM/status/2038647542704128078
ভোটের প্রাক্কালে AI দিয়ে বানানো ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), নেতানিয়াহু, জেলেনেস্কি, পুতিন এমনকি কিম জং উন কেরলে বিভিন্ন রাজনৈতিক দলের উত্তরীয় পরে ভোটের প্রচার করছেন! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, লুঙ্গি এবং সিপিএমের উত্তরীয় পরে কেরলে ভোটের প্রচার করছেন কিম জং উন, ভ্লাদিমির পুতিন! শুধু তাই নয়। জেলেনেস্কি, নেতানিয়াহু সদৃশ এআই চরিত্রও ওই ভিডিওতে দেখানো হয়েছে। যা নিয়ে সমাজমাধ্যমে উঠেছে ঝড়।
দুই দলে বিভক্ত সোশ্যাল মিডিয়া
ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই বলেছেন, এই ভিডিওর মধ্যে অবাক হওয়ার মত কি আছে? অনেকেই আবার ভিডিওতে সুক্ষ খুঁটিনাটিও ধরা পড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। তো অনেকেই আবার বলছেন, এই ধরণের ভিডিও বানানোর মানে কি? বিশ্বনেতাদের কেরলের ভোটের প্রচারে দেখিয়ে কি প্রমাণ করার চেষ্টা?


