33 C
Kolkata
Tuesday, April 7, 2026
spot_img

স্বচ্ছতা না চাপ ? ঠিক কমিটি গঠনের আগেই তথ্য প্রকাশে বিতর্ক

Aaj India Desk নয়াদিল্লি: সারা দেশের ১৯টি ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে হঠাৎই কড়া নজরদারি শুরু করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। একরূপতা আনার নামে কি এতদিন ভিন্ন ভিন্ন নিয়মে চলছিল ট্রাইব্যুনালগুলো? উঠছে সেই প্রশ্নই। কোথাও নিয়ম ভাঙা হয়েছে কি না, নাকি দীর্ঘদিন ধরেই চলছিল নিজস্ব নিয়মে বিচার তা খতিয়ে দেখতে তড়িঘড়ি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারই সেই কমিটি গঠন হওয়ার কথা।

তবে এখানেই থামছে না বিতর্ক। সংবেদনশীল প্রক্রিয়া চলাকালীনই বিবেচনাধীন তালিকার সমস্ত তথ্য প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। সময়টা নিয়েই উঠছে প্রশ্ন এটা কি স্বচ্ছতার উদ্যোগ, নাকি চাপের মুখে তড়িঘড়ি পদক্ষেপ? আইনি মহল থেকে রাজনৈতিক শিবির সব জায়গাতেই এখন একটাই আলোচনা, এতদিন কী চলছিল পর্দার আড়ালে!

আজ রাজধানী দিল্লিতে বড় পদক্ষেপ নিতে চলেছে এনআইএ(NIA)। রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর(FIR) কে ভিত্তি করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নতুন করে মামলা রুজু করতে চলেছে। মঙ্গলবারই সেই অভিযোগ দায়ের হওয়ার কথা, ফলে তদন্তে আসতে পারে নতুন মোড়।

এই ঘটনায় একাধিক মামলা দায়েরের সম্ভাবনা জোরদার হচ্ছে। মূলত বিচারকদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ এবং তাঁদের উপর হামলার মতো গুরুতর অভিযোগকে কেন্দ্র করেই আলাদা আলাদা মামলা রুজু করতে পারে তদন্তকারী সংস্থা। ফলে পুরো বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, এবং তদন্তের পরিধিও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

শীর্ষ আদালতের কড়া নির্দেশের পর বড় পদক্ষেপের পথে এনআইএ(NIA) । অভিযোগে নাম থাকা ব্যক্তিদের হেফাজতে নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে মামলার তদন্তে গতি আসার পাশাপাশি, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদেও জোর বাড়বে বলেই মনে করা হচ্ছে।

ভোটের মুখে বাংলায় সম্পন্ন হওয়া এসআইআর প্রক্রিয়া ঘিরে টানটান জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। কত নাম বাদ পড়বে, ভোটার তালিকায় তার কী প্রভাব পড়বে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জোর আলোচনা। অবশেষে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা ও রাজনৈতিক তরজা।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন