22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

কাজ পেতে হলে A R Rahman-কে হিন্দু হতে হবে! অর্জুন সিং-এর মন্তব্যে ঝড়!

কলকাতা: রোজা, বম্বে থেকে স্লামডগ মিলিওনেয়ারের জয় হো, অস্কার-জয়ী ম্যাস্ট্রো এ আর রহমানকে (A R Rahman) কাজ পেতে গেলে হিন্দু হতে হবে! এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নব্বইয়ের দশক থেকে ২০২৬ পর্যন্ত কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে আসা সুরকার ও গায়ক এ আর রহমান সম্প্রতি জানিয়েছেন, “বর্তমানে আমি কাজ পাচ্ছি না।”

দীর্ঘ দুই প্রজন্মের সঙ্গীতপ্রেমীকে মুগ্ধ করা তাঁর সুর ও গানের জাদু আজও জনপ্রিয়, কিন্তু কাজের অনিশ্চয়তা নিয়ে প্রকাশ্যে কষ্টের কথা জানিয়েছিলেন কিংবদন্তী এ আর রহমান (A R Rahman) । তাঁর সেই আক্ষেপকে ধর্মীয় রং চড়াতে ছাড়ল না বিজেপি।

অস্কার-জয়ী সুরকারকে কটাক্ষ করে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বলেন, “তাহলে এ আর রহমানের (A R Rahman) সনাতন ধর্মে ফিরে আসা উচিৎ”। তিনি আরও বলেন, “চলচ্চিত্র জগতে এগিয়তে যাওয়ার জন্য হিন্দু থেকে উনি মুসলিম হয়েছিলেন। তখন বলিউড কিছু নির্দিষ্ট ব্যক্তির প্রভাবে ছিল। কিন্তু বলিউডের বর্তমানে অবস্থা ভালো না। বরং দক্ষিনি ছবিগুলর ওপর মানুষের ঝোঁক বাড়ছে।”

এরপর হিন্দু ধর্ম নিয়ে তিনি বলেন, “ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। সনাতন ধর্ম সাড়া বিশ্বে ছড়িয়ে পড়বে”। উল্লেখ্য, এর আগেও এ আর রহমানের ‘কাজ না পাওয়া’ নিয়ে কটাক্ষ করেছিলেন অনুপ জলোটা। বলেছিলেন, “হিন্দু ধর্মে ফিরে এলেই ফের কাজ পেতে শুরু করবেন রহমান”।

প্রসঙ্গত, যার সুরে ‘কুন ফায়া কুন’ হোক বা ‘আইগিরি নন্দিনী’ প্রাণ পায়, তাঁর শিল্পে ধর্মীয় রং চড়ানোয় ক্ষুব্ধ শিল্পীদের একাংশ। শিল্পের আসলে কোনও ধর্ম হয়না। তাঁর সৃষ্টিই তাঁর কাছে সবচেয়ে বড় ধর্ম। এ আর রহমানের (A R Rahman) মত একজন কালজয়ী সঙ্গীত স্রষ্টার গান শোনার মত স্রোতার সংখ্যা কি তাহলে কমছে? সেই নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন