25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ভিডিও দেখানো হলে কে মিথ্যা বলছে স্পষ্ট হয়ে যাবে: সুপ্রিম কোর্টে সিব্বল

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে চলছে আইপ্যাক (IPac) মামলার টানটান শুনানি। রাজ্যের হয়ে সওয়াল করছেন বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। তৃণমূলের তথ্য সংরক্ষিত রাখার অংশে ইডি কেন ঢুকল? এই নিয়ে বৃহস্পতিবার আইপ্যাক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এই সওয়াল করলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল।

রাজ্যের তরফে সওয়াল করে তিনি বলেন, তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। দলের চেয়ারপার্সনের সেখানে যাওয়ার পূর্ণ অধিকার আছে। এরপর “ইডি একটি রাজনৈতিক দলের গোপন তথ্য সংরক্ষিত থাকার জায়গায় কেন ঢুকল” বলে আদালতে প্রশ্ন করেন সিব্বল (Kapil Sibbal)।

পাশাপাশি, ৮ জানুয়ারি আইপ্যাকের  (IPac) অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরী নথি ও ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে গিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবী করেন তিনি। কপিল সিব্বল বলেন, “ভিডিও দেখানো হলেই কে মিথ্যা বলছে স্পষ্ট হয়ে যাবে”। তিনি আরও বলেন, দুপুর ১২ টা ৫ মিনিট পর্যন্ত কোনও কিছুই বাজেয়াপ্ত করা হয়নি বলে নিজের পঞ্চনামাতেই উল্লেখ করেছে ইডি। মুখ্যমন্ত্রী কেবলমাত্র একটি ল্যাপটপ ও আইফোন ছাড়া কিছুই নেননি বলে দাবী করেন কপিল সিব্বল।

সিব্বলের দাবীকে ‘পরস্পরবিরোধী’ বলল সুপ্রিম কোর্ট

নির্বাচনের ঠিক আগে রাজ্য সরকারের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার অফিস ও কর্ণধারের বাড়িতে কেন তল্লাশি? সিব্বলের এই প্রশ্নের জবাবে বিচারপতি মিশ্র বলেন, “সলিসিটর জেনারেলের কথামত নির্বাচনের সময় টাকা পাচার হলে ইডির দোষ কোথায়?” পাশাপাশি, তৃণমূলের দলীয় “সংবেদনশীল ও গোপন” তথ্য ইডির বাজেয়াপ্ত করা নিয়ে বিচারপতি বলেন, “তথ্য বাজেয়াপ্ত করার উদ্দেশ্য থাকলে ইডি বাজেয়াপ্ত করত। আপনার দাবী পরস্পরবিরোধী” কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিছুই বাজেয়াপ্ত করেনি বলে উল্লেখ করেন বিচারপতি মিশ্র।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন