24 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

Wow Momo-কান্ডের ছায়া! হিমঘরে চাপা পড়ে মৃত ৪!

লখনউ: চলতি বছরের জানুয়ারি মাসেই কলকাতার আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকান্ডের ভয়াবহ স্মৃতি যেন ফিরে এল! তবে পশ্চিমবঙ্গ না, এবার যোগীরাজ্যে হিমঘরে (Cold Storage) চাপা পড়ে মৃত্যু হল ৪ জনের। আহত প্রায় ১২। জানা গিয়েছে, সোমবার বিকেলে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হিমঘরের (Cold Storage) একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায়, দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন অন্তত চারজন।

আহত ১২ জনকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারে নামে NDRF, SDRF, পুলিশ ও দমকল বিভাগ। পুলিশ কমিশনার যোগিন্দর কুমার জানান, বারাণসী থেকে এনডিআরএফ-এর একটি দলকে ডেকে পাঠানো হয়েছে। এদিকে, দমকল বিভাগের পাশাপাশি এসডিআরএফ-এর তিনটি দল ইতিমধ্যেই উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

গুদামঘরটি (Cold Storage) ভেঙে পড়ার পর সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে, বলে জানা গিয়েছে। গ্যাসের নির্গমন রোধে ফায়ার ব্রিগেডের দলগুলোকে মোতায়েন করা হয় এবং পরবর্তী যেকোনো ঝুঁকি এড়াতে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এলাকাটি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করেন। ভবনটি (Cold Storage) ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনায় আহত ও মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্যও তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন