22.4 C
Kolkata
Tuesday, February 24, 2026
spot_img

তেজসের তেজে ভাঁটা : টানা যুদ্ধবিমানের দুর্ঘটনায় ভারতে বাড়ছে চাপ

Aaj India Desk, নয়াদিল্লি : সাম্প্রতিক সময়ে একাধিক বার ভারতে বিমান দুর্ঘটনা ঘটেছে। জানুয়ারি মাসেই উপ মুখ্যমন্ত্রীর অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনাতেই (Plane Crash) মৃত্যু হয়। চলতি মাসে আবার ভারতের যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে।

ভারতের নিজস্ব যুদ্ধবিমান তেজস (Light Combat Aircraft) একটি গুরুত্বপূর্ণ এয়ারবেসে ভেঙে পড়ে। পাইলট সময়মতো ইজেক্ট করে প্রাণে বাঁচলেও বিমানটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে বিমানের একটি অনবোর্ড সিস্টেমে ত্রুটির ইঙ্গিত মিলেছে। ঘটনাটি নিয়ে বিশেষজ্ঞ দল বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এটি তেজসের তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমিরের কাছে একটি তেজস ভেঙে পড়ে। সেখানেও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।

২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালীন আরেকটি তেজস দুর্ঘটনার কবলে পড়ে। সেই ঘটনায় উইং কমান্ডার নামাংশ সিয়াল প্রাণ হারান। দুর্ঘটনাটি ঘটে দুবাই এয়ারশোতে একটি অ্যারোবেটিক প্রদর্শনের সময়। সেই ঘটনার তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি।

এখন তেজস Mk1A মডেলের সরবরাহ হচ্ছে না। এমন সময় সাম্প্রতিক দুর্ঘটনা একটি গুরুত্বপূর্ণ ক্ষতি। এছাড়া এই প্রকল্পটি প্রায় দু’বছর পিছানো হয়েছে।

তবে সর্বশেষ দুর্ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতীয় বায়ুসেনা। দুবাইয়ের দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে, যেখানে বিমানটিকে আগুনে জ্বলতে দেখা যায়। সাম্প্রতিক ঘটনায় পাইলটের নিরাপদে বেঁচে ফেরা স্বস্তির হলেও, একের পর এক দুর্ঘটনা তেজসের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তের ফলাফল এবং সংশোধনমূলক পদক্ষেপের দিকেই এখন নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন