24.8 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

AI Summit – এ শার্টলেস প্রতিবাদ , মোদির কটাক্ষ : ‘গন্দা ও ন্যাংগী রাজনীতি ‘

Aaj India Desk, নয়াদিল্লি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি AI Impact Summit ২০২৬ – এর সময় কংগ্রেসের যুব সংগঠন Indian Youth Congress (IYC)–এর শার্টলেস প্রতিবাদের ঘটনায় তীব্র মন্তব্য করেছেন।

তিনি বলেন, ঘটনা আন্তর্জাতিক সম্মেলনের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং ঘটনা টিকে তিনি তীব্র কটাক্ষ করে বলেন “গন্দা ও ন্যাংগী রাজনীতি”।

তিনি কংগ্রেসকে নৈতিক ও রাজনৈতিকভাবে শূন্য পার্টি বলেও আখ্যায়িত করেছেন।

ঘটনার সময় কংগ্রেসের যুব শাখার ( Indian Youth Congress ) কয়েকজন সদস্য প্রবল প্রতিবাদে শামিল হয় , তারা সম্মেলন চলাকালীন শার্ট খুলে প্রতিবাদ করেছেন। পাশাপাশি আন্দোলনকারিরা “ PM is compromised ” এবং “ India–US Trade Deal ” এর মতো স্লোগান দিয়েছেন।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বলেন সাধারণ মানুষ জানেন কংগ্রেসের প্রকৃত চেহারা। তাহলে তারা কেন শার্ট খুলে এমন নাটক দেখালো?” ইতিমধ্যেই নগ্ন হয়ে গেছেন, তাহলে কেন শার্ট খুললেন? পাশাপশি তিনি কংগ্রেসকে রাজনৈতিকভাবে “ আইডিওলজিকালি শূন্য ও দুর্বল ” দল হিসেবে আখ্যায়িত করেছেন।

দিল্লি পুলিশ এই ঘটনা পর অন্তত চারজন IYC ( Indian Youth Congress ) কর্মীকে গ্রেফতার করেছে এবং তাদের আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আইন অমান্য, সরকারি কর্মকর্তাদের কর্মে বাধা দেওয়া ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ নিয়ে আসা হয় IYC কর্মীদের বিরুদ্ধে ।

ঘটনার পরে বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলি দেশের বিভিন্ন শহরে কংগ্রেস বিরোধী প্রতিবাদ করেছে। তারা এই শার্টলেস প্রতিবাদকে দেশের সম্মান ক্ষুণ্ণ করা মত ঘৃণ্য অপরাধ হিসেবে ধার্য করেছে ।

বেশ কিছু রাজনৈতিক নেতা বলেন, আন্তর্জাতিক মঞ্চে এমন আচরণ অগ্রহণযোগ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন