শ্রীনগর: জ্বলছে মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইতিহাসের অন্যতম সাম্প্রয়ায়িক, ট্রাম্পের কথায় ‘নিষ্ঠুর’ নেতা আয়াতোল্লা আল খামেইনির (Ayatollah Ali Khamenei) মৃত্যু হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালেই মে, নাতির সঙ্গে খামেইনিরও মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ইরানও খামেইনির মৃত্যুর কথা স্বীকার করে। যার ঢেউ আছড়ে পড়েছে জম্মু কাশ্মীরে (Jammu & Kashmir)।
রবিবার সকালে শ্রীনগরের ক্লক টাওয়ারের কাছে ‘প্রিয় শিয়া নেতা’র মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন হাজার হাজার শিয়া সম্প্রদায়ের মানুষ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এছাড়াও বান্দিপোরা, কূলগাম সোনাওয়ারিতেও পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কাশ্মীরের শিয়া সম্প্রদায়ের মানুষ। ইরানের সপক্ষে হাতে পোস্টার-ব্যানার নিয়ে শতাধিক মানুষের ঢল নেমেছে। জানা গিয়েছে, শ্রীনগরের রাস্তায় কালো পতাকা দেখয়ে খামেইনির প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী শোক স্লোগান (নওহা) দিচ্ছে জনতা।
X link: https://x.com/PTI_News/status/2027968165804921189
সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, এক আন্দোলনকারী বলেন, “ইরান থেকে আমরা খবর পেয়েছি যে বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আল খামেইনি (Ayatollah Ali Khamenei) আর নেই। তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল নির্মমভাবে হত্যা করেছে… এই ঘটনায় আমরা সকলেই শোকাহত…” ওই আন্দোলনকারী আরও বলেন, “শ্রীনগরের শিয়া মুসলিম সম্প্রদায়ের কাছে আয়াতোল্লা আল খামেইনি একজন বিদেশী রাজনৈতিক নেতার চেয়েও বেশি কিছু ছিলেন! তিনি ছিলেন একজন মারজা-ই-তাকলিদ (অনুকরণের উৎস)”।
ইরানের উপর হামলার নিন্দা করেছেন মেহবুবা মুফতি
রবিবার পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি খামেইনির (Ayatollah Ali Khamenei) মৃত্যুর পর ইজরায়েল-আমেরিকার হামলার তীব্র নিন্দা করেছেন। এক্সে মুফতি এই ঘটনাকে “ইতিহাসের একটি গভীর দুঃখজনক ও লজ্জাজনক মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছেন”। শুধু তাই নয়, এই ঘটনায় অন্যান্য মুসলিম দেশগুলোর ‘মৌনতার’-ও নিন্দা জানিয়েছেন মেহবুবা মুফতি।
X Link: https://x.com/MehboobaMufti/status/2027973125028327916
রাসায়নিক হামলার হুঁশিয়ারি ইরানের
খামেইনির মৃত্যুর পর ইরান পাল্টা রাসায়নিক হামলার হুমকি দিয়েছে। যদি এমনটা হয়, তাহলে ভারত সহ অন্যান্য দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আছে। কিন্তু আশঙ্কার বিষয় হল। খামেইনির (Ayatollah Ali Khamenei) মৃত্যুর ঢেউ ভারতের মাটিতে আছড়ে পড়লে এখানে পরিস্থিতিও উত্তাল হতে পারে। সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


