23 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

ইরান–ইজরায়েল উত্তেজনায় কাঁপছে বাজার, ৩০ স্টকে আস্থা দুই সংস্থার

Aaj India Desk , কলকাতা: সপ্তাহের শেষে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করাই স্বাভাবিক ভাবেই সোমবার শেয়ার বাজারে (Share Market) বড় ধস নামে । সূত্রে খবর, কিছু ক্ষেত্রে শেয়ারের দর ১০ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে। বিশ্বজুড়ে আর্থিক বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই । বিনিয়োগ কারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় সোনা ও মার্কিন ডলারের মতো সম্পদের দিকে ঝুঁকছেন।

ইরান-ইজরায়েল সংঘাতের (Iran Israel Tension) জেরে ভারতের শেয়ার বাজারে চাপ স্পষ্ট। তবু এই অস্থিরতার মধ্যেও বেছে নেওয়া কিছু শেয়ারে আস্থা রাখছে দুই আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা – Jefferies এবং Morgan Stanley। মোট ৩০টি স্টককে সম্ভাবনাময় বলে চিহ্নিত করেছে ।

আশ্চর্যের বিষয় হলো , দুই প্রভাবশালী ব্রোকারেজ সংস্থার প্রস্তাবিত তালিকায় মোট ৩০টি শেয়ার থাকলেও, মিল পাওয়া গিয়েছে মাত্র দু’টির ক্ষেত্রে। অর্থাৎ, এই দুটি শেয়ার নিয়েই উভয় সংস্থা একই সুরে আস্থা প্রকাশ করেছে। সেই দুটি হল—

১) Bajaj Finance

২) UltraTech Cement

বাজারের অনিশ্চয়তার মধ্যেও এই দুই সংস্থাকে দীর্ঘমেয়াদি দৃষ্টিতে সম্ভাবনাময় বলেই মনে করছে তারা।

তবে বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয়, তবে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়বে। যদিও দীর্ঘমেয়াদে স্থিতিশীল কোম্পানিগুলি পুনরুদ্ধার করতে পারে বলেও মত তাঁদের।

বর্তমানে নজর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার দিকে, সংঘাত প্রশমিত হবে, নাকি আরও বিস্তার লাভ করবে, তার উপরই নির্ভর করছে আগামী দিনের বাজারের গতিপথ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন