নয়াদিল্লি: কথায় বলে, আহত বাঘ ১০ গুন বেশি খতরনাক হয়। সেই কথাকেই কার্যত প্রমাণ করছেন আম আদমি পার্টির রাজ্যসভার ডেপুটি লিডার রাঘব চাডা (Raghav Chadha)। শুক্রবার ডেপুটি লিডারের পর থেকে বরখাস্ত হওয়ার পরেই দলের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র ছোঁড়া শুরু করেছে তিনি। যে ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবারেও এক্সে একটি নতুন ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে ক্ষুব্ধ আপের রাজ্যসভা সাঙ্গাওদ রাঘব চাড্ডা বলেন, “ঘায়েল হু, ইসিলিয়ে ঘাতক হু”, অর্থাৎ, “আঘাত পেয়েছি, তাই আরও খতরনাক হয়ে উঠেছি”। সেই ‘ঘাতক হওয়ার প্রমাণই দিলেন রবিবার।
X Link: https://x.com/raghav_chadha/status/2040652030923223451
এবার সরাসরি সহকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পোস্ট করেছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। তিনি হলেন, “আমার সহকর্মী যারা বলেছেন, রাঘব চাড্ডা সংসদে পাঞ্জাবের সমস্যার কথা তুলে ধরতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে একটি ছোট্ট ট্রেলার!” ৩ মিনিটের ভিডিওতে রাঘবের নানকানা সাহিব করিডোর, কৃষকদের জন্য এমএসপির দাবী, পাঞ্জাবের জন্য ক্যান্সার ট্রেন, বায়ুদূষণের মত একাধিক সমস্যার কথা সংসদ ভবনে উপস্থাপন করার অংশ রয়েছে। এছাড়াও শহীদ ভগৎ সিং-কে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবীও সংসদে তুলে ধরেছিলেন তিনি। ওই ভিডিওর ক্যাপশনে রাঘব চাড্ডা লেখেন, ” পাঞ্জাব আমার কাছে তর্কের বিষয়বস্তু নয়। আমার ঘর, আমার মাটি, আমার কর্তব্য”।
রাঘব বনাম আপ
আম জনতার কথা সংসদে তুলে ধরে দলের অন্দরেই কোণঠাসা রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। চাড্ডার ‘মুখ বন্ধ করতে’ রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে তাঁকে সরিয়ে সেই পদে অশোক মিত্তাল্কে বসিয়েছে আম আদমি পার্টি। আর সেই ক্ষোভই চাড্ডা উগড়ে দিয়েছেন সমাজমাধ্যমে। শুক্রবার সকালে এক্সে একটি ভিডিও বার্তায় রাঘব চাড্ডা বলেন, “সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা কি অন্যায়? আমাকে চুপ করানো হয়েছে। কিন্তু পরাস্ত হইনি”।
চাড্ডার (Raghav Chadha) ভাইরাল ভিডিও বার্তার পর তাঁর বিরুদ্ধে দলের তরফ থেকে একের পর এক তুমুল আক্রমণ আসছে। “নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে ভয় পাচ্ছেন”, “দেশের আসল সমস্যা ছেড়ে সংসদে শিঙাড়া নিয়ে আলোচনা অবান্তর” ইত্যাদি কটাক্ষ করছেন তাঁর নিজেরই দলের নেতা, মন্ত্রীরা। রাঘব চাড্ডার সঙ্গে দলের চিড় স্পষ্ট।


