29 C
Kolkata
Sunday, February 15, 2026
spot_img

১৭ ফেব্রুয়ারি শপথ : দিল্লিকে হাতছানি তারেকের , আমন্ত্রণ থেকে বঞ্চিত মমতা ?

স্নেহা পাল, নয়াদিল্লি : দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর বাংলাদেশে সরকার গঠনের পথে এগোল BNP। দলীয় সূত্রের খবর, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন BNP চেয়ারম্যান তারেক রহমান।

ক্যাবিনেট সচিব শেখ আবদুর রশিদ জানান, ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সাংসদদের শপথ সম্পন্ন হবে। একই দিনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় রয়েছে চীন, সৌদি আরব সহ ভারতও।

BNP এর নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে জোরদার করার ইঙ্গিত মিলছে। পূর্বেও শেখ হাসিনার সময় বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা প্রত্যাবর্তন করতে নাকি কূটনৈতিক চাল হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ করা হচ্ছে তা নিয়ে চলছে জল্পনা।

তবে এই আমন্ত্রিতদের তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই বাংলার সম্পর্ক আরো দৃঢ় করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোই প্রত্যাশিত ছিল বলে মত পর্যবেক্ষকদের। ফলে শপথ গ্রহণের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন