26 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

“এবার টার্গেট কলকাতা”! ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ হুমকি পাক-প্রতিরক্ষা মন্ত্রীর

নয়াদিল্লি: কূটনৈতিক হোক বা সীমান্ত সুরক্ষা, ভারতের কাছে প্রতিবার নাস্তানাবুদ হওয়া সত্ত্বেও আস্ফালন কমে না পাকিস্তানের (Pakistan)। সম্প্রতি দিল্লি, মুম্বই ওড়ানোর হুমকি দিয়েছিল শাহবাজ শরিফের দেশ। এবার কলকাতা ওড়ানোর হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাঁর দাবী, একটি সম্ভাব্য ‘ফলস ফ্ল্যাগ’ (ছদ্মবেশী) ষড়যন্ত্রের আভাস পাচ্ছে পাকিস্তান। শনিবার শিয়ালকোটে একটি সাংবাদিক বইথমে ভারতকে খোলা হুমকি দিতে গিয়ে পাকিস্তান বলে, “ভারত যদি এবার কোনো ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালানোর চেষ্টা করে, তবে ইনশাআল্লাহ, আমরা কলকাতা ওড়াবো”!

সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি

শুধু কলকাতা নয়, হুমকির সুর সপ্তমে চড়িয়ে আসিফ বলেন, “ওরা যদি আবারও চেষ্টা চালায়, তবে গত বছরের চেয়েও ভয়াবহ অপমানের মুখোমুখি হবে। এবার সংঘাত কেবল ২০০ থেকে ২৫০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের ভূখণ্ডে প্রবেশ করে ওদের ঘরে ঢুকে হামলা করব”।

ভারতের পাল্টা জবাব

প্রসঙ্গত, পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া সতর্কবার্তা দেন। তিনি বলেছিলেন, যেকোনো ধরনের “দুঃসাহসিক অপচেষ্টা”র জবাবে “অভূতপূর্ব ও চূড়ান্ত” প্রতিক্রিয়া জানানো হবে। ২০২৫-এর এপ্রিলে পহেলগাম হামলার কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেছিলেন, “আমাদের জবাব দেওয়া এখনও শেষ হয়নি। যদি পাকিস্তানের তরফে কোনোরকম প্ররোচনামূলক পদক্ষেপ দেখা যায়, ভারত তাঁর যথোপযুক্ত জবাব দেবে”।

পূর্বে দিল্লি, মুম্বই ওড়ানোর হুমকি

এর আগে, ভারতে নিযুক্ত পাকিস্তানের (Pakistan) প্রাক্তন হাইকমিশনার আব্দুল বাসিত কয়েক দিন আগে ভারতের বিভিন্ন শহরকে ‘টার্গেট’ করার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বাসিত ব্বলেছিলেন, “যদি আমেরিকা পাকিস্তানকে আক্রমণ করে, তবে আমরা এক মুহূর্তও দ্বিধা না করে ভারতের মুম্বই ও নয়াদিল্লি আক্রমণ করব। আমরা তাদের রেয়াত দেব না! এরপর যা হওয়ার হবে, তা পরে দেখা যাবে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন