18 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

SIR-এ কোনও বাধা বরদাস্ত নয়! সাফ জানালেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি: সোমবার সুপ্রিম কোর্টে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দায়ের করা SIR মামলার শুনানি। প্রধান বিচারপতির এজলাসে রাজ্যের তরফে সওয়াল করছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান। তিনি বলেন, “কেবলমাত্র নামের বানান ভুলের জন্য অনেককে শুনানিতে তলব করা হয়েছে।” যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, “গত শুনানিতে বলা হয়েছিল, রাজ্য অতিরিক্ত কর্মী না দেওয়ায় কমিশনকে বাধ্য হয়ে বাইরে থেকে লোক নিয়োগ করতে হয়েছে”।

দিওয়ানের বক্তব্য, “ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতেই বানানে গরমিলের অজুহাত আনা হচ্ছে”। এই সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে বলা হয়, বাংলা নাম ও পদবীর বিষয়ে সম্যক ধারণা সম্পন্ন আধিকারিকদের এই কাজে নিযুক্ত করতে হবে। রাজ্য এতদিন পর্যাপ্ত কর্মী দেওয়া হয়নি বলে এত সমস্যা হয়েছে।

কমিশনের পাশে সর্বোচ্চ আদালত?

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজে কোনোরকম বাধা দেওয়া যাবে না। সব রাজ্যকে বুঝতে হবে বলে সাফ জানান প্রধান বিচারপতি সূর্যকান্ত। পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) প্রক্রিয়ার জন্য অতিরক্ত ৮,৫০৫ গ্রুপ-বি কর্মীদের আগামীকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকেই কাজের জন্য বলা হলে, কমিশনের তরফে বলা হয়, কর্মীদের প্রশিক্ষণ দিতে সময় লাগবে। নয়ত তাঁরা কিছুই বুঝতে পারবেন না।

যার প্রেক্ষিতে বিচারপতি স্পষ্ট জানান, “সিদ্ধান্ত আপনারা নেবেন। তাঁরা কেবল সহায়ক হিসেবে কাজ করবেন”। অর্থাৎ, এসআইআরে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে মাইক্রো অবজারভাররা কোনোরকম সিদ্ধান্ত নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন প্রধান বিচারপতি।

এই অন্তিম কালে এই বিপুল সংখ্যক কর্মীর প্রশিক্ষণ, তারপর শুনানি এবং তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! এদিনের শুনানি থেকে ধারণা করা যাচ্ছে, আরও পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন