25 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

বাংলাদেশকে ‘বন্ধুত্বের বার্তা’ : দিল্লি থেকে সহযোগিতার হাত !

স্নেহা পাল, নয়াদিল্লি : ১২ ফেব্রুয়ারির বাঙলাদেশের (Bangladesh) সংসদীয় নির্বাচনে ২৯৭টির মধ্যে ২০৯টি আসনে জয় পেয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তারেক রহমানের শপথগ্রহণে উপস্থিত থাকার আমন্ত্রণ পেলেও ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী মোদি এই সফরে যেতে পারেননি। তবে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান তিনি।

মঙ্গলবার লোকসভা স্পিকার ওম বিড়লা ঢাকায় গিয়ে ব্যক্তিগতভাবে চিঠিটি হস্তান্তর করেন। চিঠিতে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন মোদি। একই সঙ্গে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণও জানানো হয়।

শান্তি ও স্থিতিশীলতার পথে বাংলাদেশ

চিঠিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে বিএনপির জয় বাংলাদেশের (Bangladesh) জনগণের বিশ্বাসের প্রতিফলন। তিনি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের সাফল্য কামনা করেন।

ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে মোদি জানান, দুই দেশের উন্নয়নের দ্বারা ভবিষ্যৎ সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্য এবং যোগাযোগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান তিনি।

দুই দেশের যৌথ শক্তির বার্তা

চিঠিতে আরও বলা হয়, দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ (Bangladesh) একে অপরের টেকসই উন্নয়ন ও নিরাপত্তার সহায়ক হতে পারে। পাশাপাশি মোদি তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমাকে সুবিধাজনক সময়ে ভারতে সফরের আমন্ত্রণ জানান।

ভারতের পক্ষ থেকে এই চিঠি রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনার দিকে ইঙ্গিত করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন