কলকাতা: বুধবার সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ বারামতির কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রমুখ অজিত পাওয়ার (Ajit Pawar)। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিবিধ রাজনৈতিক।
https://x.com/MamataOfficial/status/2016374122566336890
এক্সে অজিত পাওয়ারের মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও তাঁর সহযাত্রীদের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমি হতবাক! এটা বড় ক্ষতি। শরদ পাওয়ারজি সহ ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা। এই ঘটনার সঠিক তদন্ত দরকার”।
শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
মহা-উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্সে তিনি লেখেন, “অজিত পাওয়ার একজন জননেতা ছিলেন। তৃণমূল-স্তরের মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগ ছিল। মহারাষ্ট্রের মানুষের জন্য তাঁর অবদান এবং কঠোর পরিশ্রমের জন্য তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আধিকারিক কাজ তিনি অত্যন্ত দায়িত্বের সঙ্গে পালন করে গেছেন। তাঁর মৃত্যু অতিশয় বেদনাদায়ক। অজিত পাওয়ারের পরিবারের প্রতি আমার সমবেদনা।”
https://x.com/narendramodi/status/2016383564619932120
হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উপমুখ্যমন্ত্রীর বিমান
বুধবার সকাল ৮ টা নাগাদ মুম্বই থেকে বারামতির উদ্দেশ্যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ ৫ জন যাত্রীকে নিয়ে বারামতির উদ্দেশ্যে রওনা দেয় চার্টার্ড বিমানটি। উড়ানের ৪৫ মিনিটের মাথায় জরুরী অবতরণের সময় সেটি ভেঙে পড়ে, বলে জানিয়েছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন। ঘটনায় অজিত পাওয়ার সহ দুই পাইলট ও দু’জন যাত্রী, যাঁদের মধ্যে একজন বিমানসেবিকা এবং অন্যজন অজিত পাওয়ারের (Ajit Pawar) ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মারা যান।
জনসভায় যাচ্ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
জানা গিয়েছে, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমতির নির্বাচনী আবহে একটি জনসভায় যোগ দিতে মুম্বই থেকে বারামতি যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)।


