31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

মুক্তি পেলেন কেজরি-সিসোদিয়া! CBI-কে ভর্ৎসনা দিল্লি কোর্টের!

নয়াদিল্লি: শুক্রবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও মনীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। শুধু তাই নয়, দিল্লির আবগারি দুর্নীতি মামলার প্রেক্ষিতে তথ্য প্রমাণের অভাব ও অভিযোগপত্রে ত্রুটি থাকার কারণে CBI-কে কড়া ভাষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সমালোচনা করে আদালত।

শুক্রবার সিবিআইকে কড়া বার্তা দিয়ে নিম্ন আদালতের বিচারক জিতেন্দ্র সিংহ বলেন,
“অভিযোগের পক্ষে যদি যথাযথ ও গ্রহণযোগ্য প্রমাণ পেশ করা না যায়, তা হলে সরকারি প্রতিষ্ঠানের উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।” বিচারক আরও ইঙ্গিত দেন, তদন্তকারী সংস্থার দায়িত্ব কেবল অভিযোগ আনা নয়, বরং আদালতে তা তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠা করা। তা না হলে বিচারব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে।

কান্নায় ভেঙে পড়লেন কেজরি

এদিন আদালতের রায়ের পর কান্নায় ভেঙে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), তাঁকে জড়িয়ে ধরলেন মনীশ সিসোদিয়া (Manish Sisodia)। ২০২১-২২ এর দিল্লি আবগারি দুর্নীতি মামলা কার্যত আম আদমি পার্টির সরকার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। নাম জড়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার। সিটিং মুখ্যমন্ত্রীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই (CBI) অভিযোগ করেছিল, যে দিল্লির আবগারি নীতি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে নির্দিষ্ট কিছু বেসরকারি সংস্থাকে সুবিধা দেওয়া যায়। অভিযোগ অনুযায়ী, লাইসেন্স ফি কমানো এবং লাভের হার নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে ওই সংস্থাগুলিকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়।

এই ঘটনায় কেন্দ্রের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আপ নেতা। সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, “আজীবন আমি সৎপথে থেকেছি। ওরা মিথ্যে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছিল। আজ তার ফয়সালা হয়েছে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন