Aaj lndia Desk, দেহরাদুন : দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা এবং মহিলাদের সাহসিকতার উদাহরণ হয়ে উঠেছে তৃপ্তি ভট্ট (Tripti Bhatt)। তিনি ১৬টি সরকারি চাকরি অফার প্রত্যাখ্যান করে, শুধুমাত্র একটাই লক্ষ্য পূরণের জন্য , লক্ষ্য আইপিএস অফিসার (IPS Officer)হয়ে দেশের সেবা করা।
এই তরুণী পান্টনগর বিশ্ববিদ্যালয় ( Pantnagar University ) থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করার পরও, বড় প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পাওয়া সত্ত্বেও, তিনি জনসেবার পথে এগিয়ে আসেন । ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন(ISRO) -র মতো নামকরা সংস্থার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন।
২০১৩ সালে UPSC পরীক্ষায় প্রথমবারেই তিনি All India Rank 165 অর্জন করেন এবং আইপিএস ( IPS) পদে মনোনীত হন। এরপর দেহরাদুন, চমোলি ও অন্যান্য অঞ্চলে দায়িত্ব পালন করার পাশাপাশি স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স ( State Disaster Response Force )-এ নেতৃত্বও দেন। বর্তমানে তিনি দেহরাদুনের ইন্টেলিজেন্স ও সিকিউরিটি বিভাগে কর্মরত আছেন।
তৃপ্তির এই যাত্রা প্রমাণ করে যে, লক্ষ্যনিষ্ঠা, আত্মবিশ্বাস এবং সাহস থাকলে কোনো স্বপ্নই দূরপ্রসারী নয়। তিনি সমস্ত মহিলাদের অনুপ্রাণিত করছেন যে, নিজের স্বপ্নকে প্রাধান্য দিন, ভয়কে নয়।
তৃপ্তি ভট্ট (Tripti Bhatt) বলেন ‘ আমি সবসময় বিশ্বাস করেছি, নিজের লক্ষ্য যদি স্পষ্ট হয়, তাহলে পথ সবসময় খোলা থাকে ‘। পাশাপশি তিনি এও বলেন নিজেকে কখনো ছোট করে দেখবেন না। নিজের ক্ষমতা বিশ্বাস করুন, সাহস রাখুন, আর সেই স্বপ্নের পথে এগিয়ে চলুন যা সত্যিই আপনাকে পূর্ণতা দেবে, শুধু সময়ের অপেক্ষা ।


