নয়াদিল্লি: চিন, রাশিয়ার পর ভারতীয় জাহাজের জন্য হরমুজ (Hormuz) প্রণালী খুলে দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই বড় ধাক্কা! ভারতের সঙ্গে এই বিষয়ে কোনও চুক্তি হয়নি বলে সাফ জানিয়ে দিল ইরান! এমনকি এস জয়শঙ্করের সঙ্গে তাঁদের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির আলোচনার দাবিও খারিজ করল তেহেরান! এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত ভারতের আমজনতা।
“মিথ্যা দাবী” বলছে ইরান
প্রসঙ্গত, বৃহস্পতিবার সইকাল থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবী করা হয়, যে রাশিয়া, চিনের পর ভারতের পতাকাবাহী কোনও জাহাজে হরমুজ (Hormuz) প্রণালীতে আক্রমণ করা হবে না বলে জানিয়েছে ইরান। শুধু তাই নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচির আলোচনার পরই ইরান এই ‘বিশেষ অনুমতি’ দিয়েছে বলে দাবী ওঠে। কিন্তু সেইসব দাবী খারিজ করল ইরান।
এদিন সকালে জানা যায়, ভারতের প্রায় ২৮ টি হাজার হরমুজ প্রনালীর আশেপাশে রয়েছে। তার মধ্যে একটি জাহাজ এদিন মুম্বইয়ে এসে পৌঁছে বলেও দাবী ওঠে। পাশাপাশি আরও দুটি জাহাজ হরমুজ (Hormuz) দিয়ে ভারতের দুটি জাহাজ ‘পুষ্পক’ ও ‘পরিমল’ ভারতে আসার অনুমতি দিয়েছে ইরান, বলে জানা যায়। কিন্তু এইসব দাবী মিথ্যা, বলছে ইরান। ইরানের দাবী, হরমুজ পেরনোর আগে অবশ্যই তাঁদের অনুমতি নিতে হবে। তা না হলে তাঁরা সামরিক পদক্ষেপ নেবে। এই তথ্য সামনে আসতেই, স্বস্তির কিরণ ফের ঢাকা পড়েছে অনিশ্চয়তার কালো মেঘে।
কি জানিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক?
উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে হরমুজ (Hormuz) ব্যবহারের অনুমতিকে ভারতের বিরাট কূটনৈতিক জয় হিসেবে দেখা হলেও এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি ভারতের বিদেশমন্ত্রক। তবে, তবে জ্বালানি নিরাপত্তা এবং জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে কিন্তু হরমুজ প্রণালীর সম্পর্কিত সম্ভাব্য ব্যাঘাতের উদ্বেগের মধ্যে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রকের (MEA) মুখপাত্র।


