17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, মার্কিন নির্ভরতা কমানোর পথে নয়াদিল্লি

স্নেহা পাল, দিল্লি: প্রায় ১৮ বছরের আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) চূড়ান্ত করল ভারত। মঙ্গলবার সকালে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্টা (Antonio Costa) এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের (Ursula von der Leyen) উপস্থিতিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়। বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা ও মার্কিন শুল্কচাপের মধ্যে এই সমঝোতাকে ভারত-ইউরোপ অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

শুল্কে ছাড় বিদেশি পণ্যের

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই চুক্তি ‘mother of all deals’। তিনি জানিয়েছেন এই চুক্তির আওতায় বিশ্বের মোট জিডিপির (GDP) প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ অন্তর্ভুক্ত হবে। চুক্তির (FTA) ফলে ইউরোপ থেকে আমদানিকৃত উচ্চমূল্যের গাড়ির উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বর্তমানে এই শুল্ক ১১০ শতাংশ হলেও, তা ভবিষ্যতে প্রায় ৪০ শতাংশে নামার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভারতের বাজারে বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের মতো ইউরোপীয় গাড়ির দাম কমতে পারে। একই সঙ্গে বিদেশি ওয়াইনের উপর শুল্ক হ্রাসের সম্ভাবনাও রয়েছে।

তবে কৃষি, দুধ ও দুগ্ধজাত পণ্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে। উৎপাদন, প্রযুক্তি, শক্তি ও ওষুধ শিল্পকে চুক্তির আওতায় আনার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। একই সাথে এই FTAর ফলে ভারতের ডিজিটাল অবকাঠামোতে ইউরোপীয় বিনিয়োগ বাড়বে।

আগামী বছর থেকে শুরু বাণিজ্য

ভারত (India) ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে এই চুক্তি কার্যকর হতে আরও সময় লাগবে। সরকারি সূত্র জানাচ্ছে, আইনি যাচাই শেষে ২০২৭ সালের মধ্যে চুক্তির পূর্ণ বাস্তবায়ন শুরু হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ভেস্তে যাওয়া এবং সাম্প্রতিক শুল্কবৃদ্ধির প্রেক্ষিতে বিকল্প বাজার খুঁজছিল ভারত। এই চুক্তি (FTA) সেই কৌশলেরই অংশ। একই সঙ্গে ইউরোপও যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন বাণিজ্য অংশীদারিত্ব জোরদার করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন