22 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

AI Summit এ বিব্রত ভারত , কেন্দ্রকে নিশানা মহুয়া মৈত্রের

Aaj India Desk, নয়াদিল্লি : ১৬ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হয় AI Summit নামক আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন। সেই সম্মেলনের ব্যবস্থাপনা ঘিরে এবার উঠলো একাধিক অভিযোগ।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সম্মেলনের ত্রুটিপূর্ণ আয়োজন নিয়ে অভিযোগ করেন। আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা না করায় তাঁদের দিল্লির দূষিত বাতাসে দীর্ঘ পথ হাঁটতে হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এই পরিস্থিতি দেশের ভাবমূর্তির ক্ষুণ্ন করে। এই পরিস্থিতিকে আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

সরাসরি কেন্দ্রকে দায়

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক MeitYকে সরাসরি দায়ী করে তিনি লেখেন, “আমরা আমাদের দেশকে ভালোবাসি। কিন্তু এমন দুর্বল ব্যবস্থাপনার মাধ্যমে ভারতের সুনাম নষ্ট করার অধিকার কারও নেই।”

এর আগেও সোমবার রাতে AI Summit এ একই ঘটনা ঘটেছিল বলে জানানো হয়। সেই সময় ভিড়ের মধ্যে জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগও উঠেছিল। পাশাপাশি জল, পরিবহন ও নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল।

প্রতিশ্রুতির পরও অপরিবর্তিত পরিস্থিতি

মঙ্গলবার অশ্বিনী বৈষ্ণব সমস্যা সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দিলেও গতকাল ফের একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে এখনও এ বিষয়ে নতুন করে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

রাজনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে লজিস্টিক ব্যবস্থাপনা ও অতিথিদের সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ধরনের অভিযোগ ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন