27.8 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

সন্ত্রাসের ছায়া শহরে, হামলার ব্লুপ্রিন্টে কলকাতার নাম?—গ্রেফতার ৮

নয়াদিল্লি: বাংলাদেশে বসে ভারতবিরোধী হামলার ছক! অভিযুক্তদের মধ্যে একজন লস্কর! রবিবার বড়সড় জঙ্গি যোগের (Terror Module) অভিযোগে আট জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, বাংলাদেশে বসে ভারতে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছিল এবং অভিযুক্তদের মধ্যে একজন লস্কর-প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গির যোগসূত্রের (Terror Module) কথা উঠে এসেছে।

তবে এই দাবিগুলি এখনও তদন্তাধীন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে অভিযান চালিয়ে মত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে উমর ফারুক নামে এক ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি কলকাতায় থাকলেও তাঁর বাড়ি মালদায়। এছাড়া পশ্চিমবঙ্গ থেকেই রবিল উল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের।

এছাড়াও তামিলনাড়ু থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন মিজানুর রহমান, মহম্মদ শাবত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জ্বল। পুলিশ সূত্রে খবর, ওই ছয়জনই বাংলাদেশী নাগরিক। অভিযুক্তদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। মোবাইল ফোনের ভিডিও ফুটেজে একাধিক স্থানে রেকি করার ছবি এবং অস্ত্র সংগ্রহের সম্ভাব্য ইঙ্গিত মিলেছে বলে পুলিশ সূত্রের খবর।

তবে এখনও পর্যন্ত আদালতে অভিযোগপত্র পেশ হয়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং গোটা নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দিল্লির ১০টি জায়গায়, এমনকি মেট্রো সংলগ্ন এলাকাতেও ‘আজাদ কাশ্মীর’ লেখা উস্কানিমূলক পোস্টার দেখা যায়।

এরপর তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী সেল এবং সূত্র ধরে তামিলনাড়ুতে একটি নেটওয়ার্কের (Terror Module) হদিস পেয়ে কয়েকজনকে গ্রেফতার করে। রাজধানীসহ দেশের বড় শহরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যেই পঞ্জাব ও কাশ্মীরে আইইডি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন