কলকাতা: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) বড় সাফল্য। রমরমিয়ে চলা অস্ত্র কারখানায় (Illigal Arms) হানা দিয়ে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। গ্রেফতার ৫। জানা গিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য বিহারের ভাগলপুর জেলার মধুসূদনপুরে একটি বাড়িতে গোপনে রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্র (Illigal Arms) নির্মাণ। বিপুল পরিমাণ রিভলবার তৈরি হচ্ছিল সেখানে।
X Link: https://x.com/KolkataPolice/status/2024318251329868049
গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত অভিযানে নামে কলকাতা ও বিহার পুলিশের STF। যৌথ অভিযানে প্রায় ২০ টি পিস্তল, ৮ টি ব্যারেল, একাধিক ড্রিলিং মেশিন সহ বহু যন্ত্রপাতি উদ্ধার হয়। বাড়ির মালিক মহম্মদ নাসির সহ আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় ফের প্রশ্নের মুখে এনডিএ শাসিত বিহারের নিরাপত্তা।
২০২৫ বিধানসভা নির্বাচনে রাজ্যের বেআইনি কাজকারবার, দুষ্কৃতি রাজ, নিরাপত্তা নিয়ে সুর চড়িয়েছিল বিজেপির তাবড় তাবড় নেতারা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার লালু যাদবের ‘জঙ্গলরাজ’ ফিরতে দেবেন না বলে হুংকার দিয়েছিলেন। কিন্তু ভাগলপুরের ঘটনা ফের প্রশ্ন তুলছে, বিহারে এনডিএ ক্ষমতায় এলেও ‘জঙ্গলরাজ’ আদৌ কি বন্ধ হয়েছে? বেআইনি অস্ত্র (Illigal Arms) কারখানার অভিযানে কলকাতা ও বিহার পুলিশের STF-কে সাধুবাদ জানানো হয়েছে।


