Aaj lndia Desk, মুম্বই : মহারাষ্ট্রে একটি আইএএস অফিসার( IAS Officer ) কে সাসপেন্ড করা হয়েছে , তিনি রাজ্যের পরিবেশ মন্ত্রী পঙ্কজা মুন্ডে ( Pankaja Munde ) ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেননি। গত ২৬ ফেব্রুয়ারি মহারাষ্ট্রে বিধানসভা অধিবেশন চলাকালীন বৈঠকে চন্দ্রপুর জেলার দূষণ পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছিল।
সাসপেন্ড হওয়া অফিসারের নাম এম. দেবেন্দ্র সিং ( M. Devendra Singh ) ২০১১ ব্যাচের আইএএস ( IAS ) এবং মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য সেক্রেটারি। এছাড়াও সাসপেন্ড হয়েছেন সতীশ পড়ভল, যিনি বোর্ডের জয়েন্ট সেক্রেটারি।
মন্ত্রী পঙ্কজা মুন্ডে জানান, বারবার ডাকার পরও অফিসাররা উপস্থিত হননি , যদি ও মেসেজ পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তারা বৈঠকে আসতে পারবেন না। মন্ত্রীর অভিযোগ, এই ধরনের অবাধ্যতার কারণে জনসাধারণের প্রশ্নের জবাব দিতে মন্ত্রীরা ব্যর্থ হন।
প্রোটেম স্পিকার দিলিপ লান্ডে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সরকারি আদেশ অনুযায়ী, তদন্ত চলাকালীন সাসপেন্ড অফিসাররা মুম্বইয় ছেড়ে কোথাও যেতে পারবেন না , পাশাপশি কোনও সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না।


