নয়াদিল্লি: দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) অসুস্থ। সোমবার তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS)-এ ভর্তি করা হয়। জানা গিয়েছে, ১০ জানুয়ারি বাথরুমে পড়ে যান তিনি।
দু-বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। সোমবার স্বাস্থ্যপরীক্ষার জন্য AIIMS-এ গেলে চিকিৎসকেরা তাঁকে ভর্তি হতে বলেন। আধিকারিক সূত্রে খবর, প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনখড়ের MRI করা হবে। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে জ্ঞান হারিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।
উপরাষ্ট্রপতি থাকাকালীন কচ্ছের রণ, উত্তরাখন্ড এবং কেরলের জনসভায় হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি। গোট বছর ২১ জুলাই শারীরিক অসুস্থতা জনিত কারণ দর্শীয়েই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।


