27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

নজরে নির্মলার নবম বাজেট: বিহারের মতো ভোটের আগে বাংলার ভাগ্যেও কি প্রাপ্তিযোগ?

নয়াদিল্লি: ২০২৬-এ পশ্চিমবঙ্গের পাশাপাশি ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার সংসদে নবম বাজেট (Budget 2026-27) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitaraman)। ২০২৫-এর বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে বিহার পেয়েছিল নির্মলা সীতারামনের দরাজ অনুদান ও একাধিক বিশেষ বরাদ্দ।

বিহার জয়ের পর লক্ষ্য যে বাংলা তা আগেই সভা করে ঠারেঠোরে জানিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়ির মেগা সভা থেকেও বাজেটে ‘উত্তরবঙ্গের বঞ্চনার’ কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অতএব, এবার বাংলা জয়ের লক্ষ্যে বাজেটে বাড়তি কিছু মিললে তেমন অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

উত্তরবঙ্গ ‘বঞ্চিত’

উত্তরবঙ্গের জেলাগুলির প্রতি তৃণমূল সরকার ‘বঞ্চনা’ করছে বলে শনিবার ফের অভিযোগ তুলেছেন শাহ। তাঁর দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে মোট ৩ লক্ষ ৬৭ হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হলেও উত্তরবঙ্গের জন্য রাখা হয়েছিল মাত্র ৮৬১ কোটি টাকা।

শাহের বক্তব্য, আয়তন ও জনসংখ্যার অনুপাতে উত্তরবঙ্গের মোট বাজেটের অন্তত ২৫ শতাংশ প্রাপ্য ছিল। অথচ বাস্তবে উত্তরবঙ্গ পেয়েছে মাত্র ০.২৫ শতাংশ। তিনি আরও দাবি করেন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তবে রাজ্য বাজেটে উত্তরবঙ্গের ন্যায্য প্রাপ্যের চেয়েও এক টাকা বেশি বরাদ্দের ঘোষণা করা হবে।উত্তরবঙ্গের জেলাগুলির প্রতি তৃণমূল সরকার ‘বঞ্চনা’ করছে বলে শনিবার ফের অভিযোগ তুলেছেন শাহ। তাঁর দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে মোট ৩ লক্ষ ৬৭ হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হলেও উত্তরবঙ্গের জন্য রাখা হয়েছিল মাত্র ৮৬১ কোটি টাকা।

শাহের বক্তব্য, আয়তন ও জনসংখ্যার অনুপাতে উত্তরবঙ্গের মোট বাজেটের অন্তত ২৫ শতাংশ প্রাপ্য ছিল। অথচ বাস্তবে উত্তরবঙ্গ পেয়েছে মাত্র ০.২৫ শতাংশ। তিনি আরও দাবি করেন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তবে রাজ্য বাজেটে (Budget 2026-27) উত্তরবঙ্গের ন্যায্য প্রাপ্যের চেয়েও এক টাকা বেশি বরাদ্দের ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন